Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের জয়জয়কার

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: June 6, 2018 | 11:38 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী- নিউজারসি অঙ্গরাজ্যে গত পাঁচই জুন মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশীদের বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে ‘কমিটি পারসন’ পদে তাঁরা জয়লাভ করেন। ডেমোক্র্যাট দলের ‘কমিটি পারসন’ হিসাবে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন মোঃ ফারুক হোসাইন, আবদুর রহমান, ইমতিয়াজ হোসাইন।

     

এছাড়া সৈয়দ মোঃ কাউসার ও ধীমান পাল তাদের প্রতিদ্বন্দ্বীদের  হারিয়ে ‘কমিটি পারসন’ পদে নির্বাচিত হন। সৈয়দ মোঃ কাউসার বিপুল ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে চতুর্থ বারের মতো কমিটি পারসন নির্বাচিত হন। অন্যদিকে আবদুর রহমান ও ধীমান পাল প্রথমবারের মতো কমিটি পারসন নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন।

এছাড়া চেমন আরা, শিরিন এ চৌধুরী, রুমানা আকতার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘কমিটি পারসন’ হিসাবে বিজয়ী হন। অন্যদিকে জান্নাতুন নাঈম ও আফরোজা পারভীন তাদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ‘কমিটি পারসন’ পদে নির্বাচিত হন।

প্রাইমারি নির্বাচনে প্রবাসী বাংলাদেশীদের বিজয় লাভ কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে। মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের এই বিজয় সূচনা মাএ, ভবিষ্যতে তাঁরা আরো অনেকদূর এগিয়ে যাবেন- এই প্রত্যাশা কমিউনিটির সুধীমহলের।

ট্যাগ:
Situs Streaming JAV