আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী : আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় ঊনিশ সেপ্টেম্বর, সোমবার সন্ধ্যায় সিটির একটি ভেনুতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওমেন মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
সভায় আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলম্যান মোঃ হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান আনজুম জিয়া, ডেমোক্র্যাট কমিটি পারসন সৈয়দ মোঃ কাউসার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সুব্রত চৌধুরী, ওয়ালটার জনসন, জেফ ডরসি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা উপস্হিত ছিলেন।
মিসেস কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান আগামী আট নভেম্বর, মংগলবার অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশগ্রহনকারী ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা সভায় উপস্হিত নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত









