আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের সাথে নিউইয়র্ক বাংলাদেশ কনসাল জেনারেল ড. মনিরুল ইসলামের বৈঠক : সিটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকার প্রশংসা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলর এর কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ২৬ অক্টোবর ২০২২ নিউজার্সির আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠককালে কনসাল জেনারেল ড. ইসলাম আটলান্টিক সিটি এলাকায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মেয়রের সক্রিয় ভূমিকার জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কনসাল জেনারেল এসময় কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলিতে একসাথে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। মেয়র মার্টি স্মল আটলান্টিক সিটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে কনসাল জেনারেল মেয়রকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দৃশ্যমান আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। তিনি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো ব্যাপকভাবে আটলান্টিক সিটিতে প্রসারের জন্য মেয়রের সহযোগিতা কামনা করেন। মহান ভাষা আন্দোলন ও ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দানের পটভূমি তুলে ধরে তিনি আটলান্টিক সিটিতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের বিষয়ে মেয়র মার্টি স্মলের দৃষ্টি আকর্ষণ করেন। জনাব মার্টি স্মল এ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। মেয়র মার্টি স্মল আগামী দিনগুলিতে তাঁর অফিস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মধ্যেকার চলমান সহযোগিতা আরো মজবুত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








