Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি-আমেরিকান সাংবদিক সুব্রত চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: July 31, 2019 | 6:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, আটলান্টিক সিটি : আগামী পাঁচ নভেম্বর মংগলবার অনুষ্ঠিতব্য নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশি আমেরিকান সুব্রত চৌধুরী । তিন বছর মেয়াদী আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সদস্য পদে জয়ী হওয়ার লক্ষ্যে মোট সাত জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। ২০১২ সালে তিনি ইমিগ্রান্ট হিসাবে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন। কমিউনিটি সংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ইতোমধ্যে তিনি পুরস্কৃতও হয়েছেন।

সুব্রত চৌধুরী সাংবদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়া গ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি,এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, আটলান্টিক সিটি রোটারি ক্লাব,এনএএসিপি, সাউথ জারসি ফেইথ গ্রুপ এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। সুব্রত চৌধুরী আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের একজন সদস্য।

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে প্রার্থী হওয়ায় সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি লাবলু আনসার, এটিএন বাংলা ইউএসএর প্রধান কানু দত্ত, এসি টাইমস সম্পাদক আরল হারভে, কাক আটলান্টিক সম্পাদক সাঈদ দোহা, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাফ মিসবাহ উদদীন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চণ বল ও সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন, বাংলাদেশ আমেরিকা রিপাবলিকান পার্টির সহ সভাপতি রওশন উদদীন, সাউথ জারসি পয়েটস কালেকটিভ এর প্রধান মিসেস এমারি ডি রোজারিও, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক ফারুক তালুকদার, রোটারি ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি ফারনান্দো ফারনান্দেজ, ল্যাটিনো কমিউনিটি লিডার ক্রিস্টিয়ান মরেনো, লা কাসা ডোমিনিকানা নিউজারসির সভাপতি লুইস রড্রিগেজ, বেংগল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ এর সদস্য সচিব রহমান বাবুল, মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টার এর সভাপতি ওবায়ুদুল্লাহ চৌধুরী, মসজিদ আলহেরার সভাপতি জসীমউদদীন, মসজিদ আল হেরার ইমাম ডঃ রুহুল আমিন, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি উওম দাশ, রাধা কৃষ্ণ মন্দির এর সভাপতি কনক রাউথ ও সাধারন সম্পাদক লিটন ধর, আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, আটলানটিক সিটির কাউন্সিল নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মোঃ হোসাইন মোরশেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী এম আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ প্রমুখ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV