Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ মসজিদ আল হেরার পক্ষ থেকে পবিত্র কোরান শরীফ উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: October 18, 2022 | 11:17 AM

আটলাণ্টিক সিটি প্রতিনিধি: নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের “টিন সেন্টার” এ গত  তেরো অক্টোবর বৃহস্পতিবার  দুপুরে পবিত্র  কোরান শরীফ উপহার হিসাবে প্রদান করা হয়েছে। আটলান্টিক সিটিতে বাংলাদেশী আমেরিকান দ্বারা পরিচালিত মসজিদ আল হেরার পক্ষ থেকে “টিন সেন্টার”এ পবিত্র কোরান শরীফ সহ বিভিন্ন ধরনের ইসলামিক গ্রন্থ উপহার হিসাবে প্রদান করা হয়।

“টিন সেন্টার” এ মসজিদ আল হেরার  খতিব ও মুহাদ্দিস আজিম উদ্দীন ও প্রকল্প পরিচালক মোঃ ওবায়দুল্লাহ চৌধুরী এবং আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন সদস্য সুব্রত চৌধুরীকে অভ্যর্থনা জানান টিন সেন্টারের পরিচালক ডঃ এনড্রিয়া ডেভিস।

তিনি “টিন সেন্টার” স্থাপনের উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ নেতৃবৃন্দদেরকে অবহিত করেন এবং “টিন সেন্টার”এ কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ  প্রদানের জন্য মসজিদ আল হেরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি নেতৃবৃন্দদেরকে “টিন সেন্টার” এর কার্যক্রম অবহিত করেন এবং “টিন সেন্টার”টি ঘুরে ঘুরে দেখান।
উল্লেখ্য, “টিন সেন্টার”এ স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে মানসিক স্বাস্হ্য সম্পর্কিত পরামর্শ, কলেজে ভর্তি সংক্রান্ত পরামর্শ, পেশাগত প্রশিক্ষণ, বিভিন্ন ইভেণ্ট আয়োজন সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। এছাড়া “টিন সেন্টার” এ মুসলিম ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্য নামাজ পড়ার ব্যবস্হা সহ অন্যান্য ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের জন্যও প্রার্থনার ব্যবস্হা আছে।

মসজিদ আল হেরার নেতৃবৃন্দ “টিন সেন্টার”এ  কোরান শরীফ সহ অন্যান্য ইসলামিক গ্রন্থ উপহারস্বরূপ  প্রদান করার সুযোগ দেওয়ায় সংশ্লিষ্ট  কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Situs Streaming JAV