Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আদিবাসী ৩ সাঁওতাল হত্যা মামলার অভিযোগপত্রে সাবেক সাংসদ, পুলিশসহ গুরুত্বপুর্ণ আসামীদের নাম না থাকায় গাইবান্ধায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: July 30, 2019 | 2:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় নিহত তিন সাঁওতাল শ্যামল, মঙ্গল ও রমেশ হতা মামলার চুড়ান্ত অভিযোগপত্রে এজাহারভূক্ত আসামী সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সাঁওতালদের বাড়ী ঘরে আগুন লাগিয়ে দেয়া পুলিশকে বাদ দেয়ার প্রতিবাদে আদিবাসী সাঁওতাল ও বাঙালিরা গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসুচির পালন করা হয়।
গত মঙ্গলবার বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন, পতাকা সম্বলিত একটি বিক্ষোভ মিছিল নিয়ে গাইবান্ধার ১নং রেলগেট সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে এসে সমাবেশ করে।

পরে সেখানে সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাঁওতাল হত্যার মামলার বাদী থমাস হেমব্রম, আদিবাসী নেত্রী রোমেলা কিসকু, ভিজিলিয়াস, ভূমি সংগ্রাম কমিটির নেতা স্বপন শেখ, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা ময়নুল হক, মিজান প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার প্রায় তিনবছর পর চুড়ান্ত অভিযোগ পত্রে ঘটনার সাথে সরাসরি যুক্ত এজাহারভূক্ত আসামী গোবিন্দগঞ্জ আসনের সে সময়ের সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রকাশ্যে সাঁওতালদের বাড়ি ঘরে অগ্নিসংযোগকারী অতি উৎসাহী পুলিস গুরুত্বপূর্ণ আসামীদের নাম বাদ দেয়ায় তারা বিক্ষুদ্ধ হয়েছেন। তারা বলেন, সারা পৃথিবীর গণমাধ্যমে প্রকাশিত আগুন লাগানোর ফুটেজ, ছবি প্রকাশ পেলেও পিআইবির তদন্তকারী কর্মকর্তার চোখে তা পড়লো না। এথেকে বোঝা যায়, তিনি প্রভাবিত হয়ে এই প্রতিবেদন তৈরি করেছেন। তারা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছেন। এই চার্জশীটের মাধ্যমে সাঁওতালদের সাথে পরিহাস করা হয়েছে। বক্তারা বলেন, অবিলন্বে আদালতে তারা না রাজির মাধ্যমে এই ঘটনার আইনগত প্রতিবাদ জানাবেন। পাশাপাশি তাদের বাপ-দাদার সম্পত্তি ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখবেন।

এসময় সভাপতির বক্তব্যে ফিলিমন বাসকে বলেন, পিবিআই’র চার্জশীটে মাধ্যমে প্রমানিত হয়েছে জাতিগত সংখ্যালঘু সাঁওতালদের কত অবহেলার চোখে দেখা হয়। মহান মুক্তিযুদ্ধে সাঁওতাল-বাঙালিরা মিলে এদেশ স্বাাধীন করেছে। স্বাধীনতার ৪৮বছর পর তারা নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। সেই ভূমি উদ্ধার করতে গিয়ে জীবন দিয়েছে শ্যামল, মঙ্গল ও রমেশ। এখন তাদের সেই হত্যাকান্ডের ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ কোন বাংলাদেশে তারা বসবাস করছে। তিনি প্রশ্ন করেন এজন্যই কি মুক্তিযুদ্ধে তারা অংশ নিয়েছিলেন?

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV