আনন্দোল্লাসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আমেরিকার বনভোজন অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, আমেরিকার বার্ষিক বনভোজন ও পুণর্মিলনী গত ৬ জুলাই শনিবার নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক শহর থেকে বাস ও ব্যক্তিগত গাড়িতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা পার্কে উপস্থিত হন। এই প্রথমবারের মতো তারা নিউইয়র্ক শহরের বাইরে বনভোজনের আয়োজন করেন। এতে শতাধিক কৃষি বিজ্ঞানী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। গ্লেন আইল্যান্ড পার্কের সুবজ ছায়াঘেরা নদীর তীর সংলগ্ন পিকনিক স্পটে তারা মেতে ওঠেন আনন্দ উল্লাসে।

বনভোজন কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান কিরণের আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপস্থিত সবাইকে সকালের নাস্তা দিয়ে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য ও অতিথিদের পরিচয় করিয়ে দেন এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মীর ফরিদ উদ্দীন আহমেদ। বক্তব্য রাখেন সিনিয়র কৃষিবিদ আসাদুল বাকী, সিনিয়র কৃষিবিদ নাজির খান, অন্যতম প্রতিষ্ঠাতা ড. গোলাম সামদানী তরফদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশীদ, উপদেষ্টা মঈনুল ইসলাম, সহ-সভাপতি এমএ মামুন। বনভোজনে বরণ করে নেয়া হয় নবদম্পতি ‘অবন্তী-এবি’-কে। অবন্তী বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, কৃষিবিদ ও ‘অয়ান ফার্মা’র প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমানের মেয়ে। বর এবি আমেরিকার বায়ো-কেমিস্ট ও গবেষক।

স্বাগত বক্তব্যে কৃষিবিদ মীর ফরিদ উদ্দীন আহমেদ বলেন, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, আমেরিকা প্রবাসে বাংলাদেশিদের একটি গর্বিত সংগঠন। এ সংগঠনের সদস্যরা সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনে একত্রিত। প্রবাসে আমরা একটি বৃহৎ পরিবার। সুখে-দুঃখে আমরাই পরস্পরের আত্মীয়। কৃষিবিদরা প্রবাসে মেধা-শ্রম দিয়ে আমেরিকায় সাফল্যের আলোকবর্তিকা বহন করছে। সংগঠনের উপদেষ্টা আসাদুল বাকী সফল বনভোজন আয়োজন করার জন্য উদযাপন কমিটির কর্মকর্তা আসাদুজ্জামান কিরণ, সেকেন্দার আলী, আনিসুল হক সোহেল, যুগল কে. নাথ ও তানভীর সিদ্দিকী রনিকে আন্তরিক ধন্যবাদ জানান।
বনভোজনে ছোট সোনামণিদের জন্য দৌড়, অংকন প্রতিযোগিতা; মেয়েদের জন্য বালিশ নিক্ষেপ; পুরুষদের জন্য দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সহায়তা করেন রেজাউল হক চৌধুরী মানিক, প্রভাত বোস, আব্দুল আজিম, মাসুম আকন্দ, অলোক পাল, লায়লা পলিন, তপতী রায়, বিদ্যুৎ রায়, মনোয়ারুল ইসলাম ও শুভময়। বনভোজন কমিটির পক্ষ থেকে প্রত্যেক কৃষিবিদ-পরিবার ও অতিথি-পরিবারকে বিশেষ উপহার প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি অসুস্থ কৃষিবিদ সুলতান শাহরিয়ারের জন্য দোয়া করা হয়। খাবার পরিবেশনায় সহায়তা করেন কৃষিবিদ এইচ বি ভূঁইয়া ও শুভময়। বনভোজনের বিশেষ আর্কষণ ছিলো র্যাফেল ড্র। প্রথম পুরস্কার ‘ল্যাপটপ’ প্রদান করেন এটর্নি মঈন চৌধুরী। লটারিতে এই প্রথম পুরস্কার জিতে নেন কৃষিবিদ প্রভাত বোস। এছাড়াও র্যাফেল ড্রতে আরো ৮টি পুরস্কার ছিলো। বিকেল ৬টা নাগাদ কৃষিবিদরা বনভোজনে মেতে ছিলেন। বিদায় লগ্নে সবাইকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক রেজাউল করিম।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








