Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক আর নেই

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: December 14, 2010 | 10:27 AM

ইউএসএ  নিউজ ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রিচার্ড হলব্রুক সোমবার পরলোকগমন করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী  হিলারি ক্লিনটন এ খবর নিশ্চিত করেছেন। হিলারি এক আবেগঘন বিবৃতিতে হলব্রুকের স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে বলেন,এই দিনটি আমার, পররাষ্ট্র দফতর ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখের।

  

 হলব্রুক (৬৯) শুক্রবার পররাষ্ট্র দফতরে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং তাকে জর্জ ওয়ার্শিটন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হলব্রুকের মহাধানীতে অস্ত্রোপচার করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আবেগময় এক বিবৃতিতে হিলারি বলেন, আমেরিকা ব্যাপক সংগ্রামী ও নিবেদিতপ্রাণ একজন সরকারী কর্মকর্তাকে হারালো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রিচার্ড হলব্রুক প্রায় অর্ধশতক ধরে দেশ সেবা এবং দূরবর্তী যুদ্ধকবলিত এলাকায় ও উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। সব ক্ষেত্রেই তিনি অসাধারণ বুদ্ধিমত্তা ও দৃঢ়তার স্বাক্ষর রেখেছেন। তিনি জানান, হলব্রুক একজন দূরদর্শী কূটনীতিক ছিলেন এবং তার মৃত্যু খুবই বেদনাদায়ক। হিলারি বলেন, তিনি অত্যন্ত দক্ষ কূটনীতিক ছিলেন। কঠোর একনায়ক পর্যন্ত তার কাছে হতবিহ্বল হয়ে পড়তো এবং তিনি সব সময় এমন কি খুব কঠিন পরিস্থিতিতেও আমেরিকার স্বার্থ ও মতাদর্শের জন্য লড়তেন। হলব্রুক ভিয়েতনামে মার্কিন কূটনীতিক হিসেবে কাজ করেছেন। তার ঐতিহাসিক ভূমিকার কারণে বলকান অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়। সবশেষে তিনি আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কর্মরত ছিলেন। 

 
ট্যাগ:
Situs Streaming JAV