Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আমেরিকানরা সামরিক বাহিনীতে যোগদানে আগ্রহ হারিয়েছে: রবার্ট গেটস

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: October 2, 2010 | 1:19 AM

 মিনারা হেলেন(বাংলাপ্রেস)- সামরিক বাহিনীতে যোগদানে আমেরিকানদের আগ্রহ বহুলাংশে কমেছে। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে বেশির ভাগ আমেরিকান সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে।তারা সামরিক বাহিনীকে পছন্দের কর্মস্থল হিসেবে আর বিবেচনা করছে না। তারা মনে করছে,অন্য কেউ ওই দায়িত্ব পালন করবে। 

 

 

 

  গত ২৭ সেপ্টেম্বর বুধবার নর্থ ক্যারোলিনার ডিউক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ কথা বলেন। প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘সামরিক দায়িত্ব নিতে আমেরিকানদের আগ্রহ কমে যাওয়ায় বর্তমানে সেনাদের বারবার যুদ্ধক্ষেত্রে যেতে হয়। ফলে তাদের সঙ্গে পরিবারের দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্নতা তৈরি হয়। সামরিক বাহিনীর প্রতি নাগরিকদের আকৃষ্ট এবং নিয়োগ সম্পাদন করতে প্রতিরক্ষা দপ্তরকে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। বোনাস ও প্রচুর সুযোগ-সুবিধার প্রস্তাব দিয়ে তাদের আকৃষ্ট করতে হয়। সরকারি সব বাহিনী ব্যবস্থাপনার ক্ষেত্রে খরচ বেপরোয়া গতিতে বেড়ে গেছে। ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালানোর পর সামরিক জনবলের পেছনে ব্যয় দ্বিগুণ বেড়ে গেছে। ৯ হাজার কোটি ডলার থেকে খরচ বেড়ে এখন ১৭ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আফগানিস্তান প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,গত মে মাসে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সম্মানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আয়োজিত ভোজ সভায় গেটস মন্তব্য করেছেন, মার্কিন সামরিক বাহিনী কখনো আফগানিস্তান ত্যাগ করবে না। গেটসের এ মন্তব্য গত বৃহস্পতিবার প্রথম জনসম্মুখে আসে। সাংবাদিক বব উডওয়ার্ডসের নতুন বই ‘ওবামাস ওয়ার’-এ গেটসকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা অপূর্ণতা রেখে আফগানিস্তান ছাড়ছি না। প্রকৃতপক্ষে আমরা আদৌ ত্যাগ করছি না।’ গেটসের এ মন্তব্য গত গ্রীষ্মে দেওয়া তাঁর নিজের বক্তব্যের বিরোধী। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান ডেভিড পেট্রাউসের বক্তব্যের সঙ্গেও অমিল রয়েছে। ওই সময় গেটস জানিয়েছেন, ২০১১ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করা ছাড়া তাঁর মাথায় আর কোনো প্রশ্ন কাজ করছে না। ওবামা বলছেন, তিনি আফগান যুদ্ধকে তাঁর উত্তরসূরি পর্যন্ত গড়াতে দেবেন না। আর পেট্রাউস বলেছিলেন, আফগান যুদ্ধ খুব সহজেই আরেক দশক পর্যন্ত গড়াতে পারে।

ট্যাগ:
Situs Streaming JAV