আমেরিকান পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে মজীনার বাসায় ড. ইউনূসকে সংবর্ধনা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম : আমেরিকান পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে সংবর্ধনা দিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল রোববার রাতে তার গুলশানের বাসায় এ উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করা হয়। দেশবরেণ্য অনেক রাজনীতিক, ব্যবসায়ী নেতা, বিশিষ্টজন ও বিভিন্ন দেশের কূটনীতিক এতে অংশ নেন।
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে ন’টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে ড্যান মজীনা ও ড. ইউনূস ছাড়াও অংশ নেন কলামিস্ট সাদেক খান, সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আমেরিকান চেম্বার অব কমার্স প্রেসিডেন্ট আফতাবুল ইসলাম, নির্বাহী পরিচালক এমএ গফুর, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, প্রফেসর আমানুর রশিদ, সাবেক ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, জাপানের রাষ্ট্রদূত প্রমুখ।
উল্লেখ্য, বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ গত এপ্রিলে যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল পান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত