Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আমেরিকায় অভিবাসীরা এখন চরম দু:সময় পার করছেন, পাবলিক চার্জ নিয়ে প্রবাসীরা চরম ভয়ে : আজকাল’র অভিবাসন বিষয়ক সেমিনারে বক্তারা

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: September 13, 2019 | 12:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চলমান অভিবাসন সংকটে বাংলাদেশিদের পাশে নিবিড়ভাবে দাঁড়াতে হবে দলমত নির্বিশেষে কমিউনিটি নেতৃবৃন্দকে। বাংলাদেশিসহ অভিবাসীদের মনে যে ভয় ঢুকেছে তা দূর করতে হবে এটর্নিসহ নানা ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী বিশেষজ্ঞদের। সাপ্তাহিক আজকাল আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গত শনিবার, ৭ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের খাবার বাড়ির পালকি পার্টি সেন্টারে ‘অভিবসান সংকট: আমাদের করণীয়’ শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ। সঞ্চলনা করেন নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর।

বক্তব্য রাখেন এটর্নি মঈন চৌধুরী, এটর্নি সোমা সাঈদ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধরণ সম্পাদক ফখরুল আলম, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়বুর রহমান হারুন, কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, কমিউনিটি বোর্ড মেম্বার বদরুন নাহার খান মিতা, কমিউনিটি বোর্ড মেম্বার ও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, মূলধারার রাজনীতিক মিজান চৌধুরী, মূলধারার রাজনীতিক মেরি জোবায়দা, মূলধারার রাজনীতিক জয় চৌধুরী, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, চট্টগ্রাম সমিতির সাবেক সহ সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সারওয়ার চৌধুরী সিপিএ, কমিউনিটি এক্টিভিস্ট মাজেদা উদ্দিন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, সাপ্তাহিক আজকালের বাণিজ্যিক প্রধান আবু বকর সিদ্দিকী, সাপ্তাহিক বাংলা পত্রিকার বার্তা সম্পাদক এবিএম সালাহ উদ্দিন, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সবাইকে একবাক্যে স্বীকার করতে হবে যে, আমেরিকায় অভিবাসীরা এখন চরম দু:সময় পার করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইমিগ্র্যান্ট বিরোধী একের পর পর এক আদেশে সর্বত্র ভয়ের জন্ম দিয়েছে। সর্বশেষ পাবলিক চার্জ নিয়ে প্রবাসীরা চরম ভয়ের মধ্যে আছেন।
তারা বলেন, বহু আদেশ রয়েছে যেগুলো খবুই অস্পষ্ট। অনেক এটর্নিও ভাল করে জানেন না। এ কারণে তারাও কোন ধরনের পরামর্শ দিতে পারছেন না। তবে পাবলিক চার্জ নিয়ে আদালতে বহু মামলা হয়েছে। এ মামলায় নিশ্চয়ই অভিবাসীরা একটি ইতিবাচক সমাধান খুঁজে পাবেন।
বক্তারা বলেন, সাধারণ প্রবাসীদের মনে যে ভয়ের জন্ম হয়েছে তা যে কোন মূল্যে দূর করতে হবে। আর এটি করতে হলে কমিউনিটির নেতৃবৃন্দকে সবার আগে এগিয়ে আসতে হবে। এছাড়া বাংলাদেশিদের নানাভাবে আইনী সহায়তা দিতেও প্রস্তুত থাকতে হবে এ ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিদের।
তারা বলেন, অভিবাসীদের স্বার্থক্ষুন্ন করার যে আইন বা বিধি জারি করা হচ্ছে তা মোকাবেলা করতে হবে মূলধারায় বাংলাদেশিদের আরো বেশি করে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV