Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আমেরিকায় জুমাতুল বিদা পালন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: August 17, 2012 | 3:11 PM

আমেরিকায় রমজানের শেষ শুক্রবার পালিত হয়েছে জুমাতুল বিদা। জুমাতুল বিদা নিয়ে  নামাজের আগে বিভিন্ন মসজিদের খতিবরা বয়ান করেন। জুমাতুল বিদা বলতে বুঝানো হয়েছে রমজানের শেষ জুমা। রমজান মাসকে বিদায় জানানোর কথা মনে করিয়ে দেয় শেষ জুমা। তাছাড়া শুক্রবারের গুরুত্বও অনেক বেশি। এবারের রমজানে পাঁচটি শুক্রবার পেয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকা। রমজানের শুক্রবার অন্যান্য সময়ের চেয়ে একেবারেই ভিন্ন। প্রতিটি মসজিদে ছিলো মুসল্লিদের উপচেপড়া ভিড়। মসজিদের ভিতরে জায়গা না পেয়ে অনেকেই রাস্তায় নামাজ আদায় করেন।

রমজানের শেষ জুমা অর্থাত্ জুমাতুল বিদার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত চেয়ে মুসল্লিরা চোখের পানি বিসর্জন দেন। হাদিসে বলা হয়েছে, জুমাতুল বিদার নামাজ আদায় করে আল্লাহর দরবারে বিনয়ের সাথে নতজানু হয়ে দোয়া করলে তিনি তা কবুল করেন। তবে বিশেষ করে সূর্যাস্তের আগে ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া কবুল হয়।

ট্যাগ:
Situs Streaming JAV