Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আমেরিকায় ৫ লাখ বাংলাদেশি রয়েছেন, প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগ করতে পারেন তার জন্য শীঘ্রই কৌশল গ্রহণ করা হচ্ছে : মজীনা

অনলাইন ডেস্ক পঠিত: 59 বার

প্রকাশিত: January 24, 2013 | 8:43 PM

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস, জুতা, চামড়া, হিমায়িত মত্স্য, সফটওয়ার, সিরামিক এবং রেশম শিল্পে অনেক সম্ভাবনা রয়েছে। সুযোগ রয়েছে কৃষিতে বৈপ্লবিক উন্নতি সাধনের। বাংলাদেশ গার্মেন্টস রপ্তানির ক্ষেত্রে চীনকেও পেছনে ফেলতে পারে। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় আমেরিকা তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে জিএসপি সুবিধা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এ সিদ্ধান্ত এখনও কার্যকর করা হয়নি। বাংলাদেশ সরকার ও শিল্প মালিকরা যদি মার্চের মধ্যে এই শর্তগুলো পূরণ করেন তাহলেই জিএসপি সুবিধা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গত বুধবার রাতে মার্কিন রাষ্ট্রদূত হবিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমেরিকায় ৫ লাখ বাংলাদেশি রয়েছেন। তারা যাতে মাতৃভূমির প্রতি আন্তরিক হন তার জন্য কাজ করা হচ্ছে। প্রবাসীরা যাতে দেশে দান এবং বিনিয়োগ করতে পারেন তার জন্য শীঘ্রই একটি কৌশল গ্রহণ করা হচ্ছে। মতবিনিময়কালে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, শেখ সুজাত মিয়া এমপি, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজমুদার। এর আগে ড্যান ডব্লিউ মজীনা নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেন।
এদিকে ড্যান মজীনা গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে মামনি প্রকল্প পরিদর্শন করেন। সারাদিন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, বানিয়াচঙ্গ উপজেলার চানপাড়া কমিউনিটি ক্লিনিক ও জাতুকর্ণপাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন শান্তিপাড়ায় কাছুম আলীর বাড়িতে কমিউনিটি গ্রুপের উঠান বৈঠক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তার সন্তুষ্টির কথা বলেন।ইত্তেফাক

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV