Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন ও পুনর্মিলনী উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 183 বার

প্রকাশিত: July 22, 2019 | 7:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণের মধ্য দিয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পাশাপাশি প্রিয় মাতৃভ’মির কল্যাণে একযোগে কাজের সংকল্পে অনুষ্ঠিত হলো ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র (এবিপিসি) বনভোজন ও পুনর্মিলনী উৎসব। ২০ জুলাই শনিবার নিউইয়র্ক সিটির অদূরে ওয়েস্টচেস্টারে কিংসল্যান্ড পার্কে বৈরী আবহওয়া উপেক্ষা করেই অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ কর্মসূচি। উল্লেখ্য, এদিন আবহাওয়া এতটাই উত্তপ্ত ছিল যে, সিটি ও অঙ্গরাজ্য প্রশাসন থেকে সকলকেই ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছিল। তবে প্রেসক্লাবের সদস্য-কর্মকর্তা এবং এই ক্লাবের শুভার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে সংকল্পবদ্ধ থাকায় কাউকেই ঘরে আটকে রাখা সম্ভব হয়নি।

বাস এবং নিজ নিজ গাড়িতে প্রায় সকলেই বনভোজন-পার্কে পৌছার পরই শুরু হয় তরমুজ পরিবেশনা। পাশাপাশি সবুজ-অরন্যে বাংলাদেশ ও আমেরিকা গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল খেলা আরম্ভ হয়। রেফারি ছিলেন কমিউনিটি লিডার হাজী এনাম। ২২ জন খেলোয়ারের সকলেই নিজ নিজ অবস্থানে ভালো করেছেন। খেলা শেষ হয় গোল-শূন্য ভাবে। ফলে উভয় দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলাশেষে সকলের মধ্যেই পুরস্কার প্রদান করেন বনভোজন কর্মসূচির প্রধান অতিথি মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ব্যবসায়ী ফজলুল হক। পাশে ছিলেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান।

দিবসের অপর প্রতিযোগিতার মধ্যে ছিলো ইয়ুথদের ৫০ মিটার দৌড়, মহিলাদের মিউজিকের তালে বালিশ নিক্ষেপ এবং বড়দের বল নিক্ষেপ। তুমুল হাস্য-রসের মধ্যে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতাও পরিচালনা করেন হাজী এনাম। বিনোদনমূলক হলেও অধিকাংশের জন্যেই এসব ছিল খুবই প্রয়োজন। খোলামাঠে খেলাধূলার সময় খুব কমই পেয়ে থাকের কর্মরত সাংবাদিকরা। তাই সুযোগটিকে খুবই ভালোভাবে ব্যবহারে কার্পন্য করেননি কেউই।

ভর দুপুরে পরিবেশন করা হয় জ্যাকসন হাইটসের বিখ্যাত ‘খাবার বাড়ি’র রুচিদায়ক খাবার। শুটকি ভর্তায় মজে যান সকলে। রোস্ট, খাশীর রেজালা, লাউ-চিঙড়ি এবং কাবারের কথা অনেকেরই খেয়াল ছিল না। খাবার শেষে আবহাওয়ায় সামান্য পরিবর্তন আসে। পার্কের পাশেই প্রবাহিত নদী থেকে বাতাস আসতে থাকায় অসহনীয় গরমে কিছুটা স্বস্তি পান সকলে। যদিও কর্মসূচির আনন্দ-উল্লাসে অনেকের কাছেই তেমসন অস্বস্তিকর ছিল না পুরো পরিবেশ।

বিকেলের মুড়ি ভর্তার সাথে সেমাই পরিবেশনা এবং সবশেষে পান-সুপাড়ি ছিল পুরো দিনের ভিন্ন এক আনন্দের। এ আনন্দকে আরো আকর্ষনীয় করে ১০ ডলারের র‌্যাফেল ড্র। কারণ, পুরস্কারের মধ্যে ছিল ৫০ ইঞ্চি টিভি, ৩৮ ইঞ্চি টিভি, ৩২ ইঞ্চি টিভি। আরো ছিল কয়েকটি ল্যাপটপ, আইফোন, আইপ্যাড এবং গুগল ড্রাইভের সর্বশেষ মডেল। অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণকে পাশে নিয়ে র‌্যাফেল ড্র’র ১৪টি পুরস্কার হস্তান্তর করেন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও চ্যানেল আই’র উত্তর আমেরিকাস্থ সিইও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ক্লাবের সেক্রেটারি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ সংবাদদাতা শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাংলা টিভির এক্সিকিউটিভ রিজু মোহামম্মদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক এটিএন বাংলার উত্তর আমেরিকাস্থ বার্তা সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক চ্যানেল আই-অনলাইনের প্রতিনিধি শাহ ফারুক, নির্বাহী সদস্য খবর ডটকমের সম্পাদক শিব্বির আহমেদ, বাংলাভিশনের প্রতিনিধি আজিমউদ্দিন অভি, ফারহানা চৌধুরী, সাজ্জাদ হোসেন প্রমুখ।

প্রেসক্লাবের সকল কাজে নিরন্তরভাবে সহযোগিতা প্রদানকারি কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন স্বাস্থ্যসেবায় নিয়োজিত ‘কেয়ার ৩৬৫’ এর পরিচালক নিলোফার শিরিন, গ্লোবাল ট্যুর এ্যান্ড ট্র্যাভেল ইনকের সিইও মো. শামসুদ্দিন বশির, ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান, শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, তরুণ ব্যবসায়ী স্যামল নাথ, বাংলাদেশ সোসাইটির সদস্য সাদী মিন্টু, যুক্তরাষ্ট্র সেক্টরস কমান্ডার্স ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, প্রচার সম্পাদক শুভরায়, ইউনাইটেড কার সার্ভিসের আব্দুস সালাম আজম এবং জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের লিডার হারুন ভ’ইয়া প্রমুখ। এ কর্মসূচি সাফল্যমন্ডিত করতে নেপথ্যে থেকে বিশিষ্টজনদের মধ্যে আন্তরিক সহযোগিতা দিয়েছেন কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার এটর্নী মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ও কমিউনিটি লিডার অধ্যাপক দেলোয়ার হোসেন, রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে একাধিক পুরস্কারপ্রাপ্ত সংগঠক মোর্শেদা জামান, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট ও সিইও শাহ জে চৌধুরী প্রমুখ। জামালপুর জেলা সমিতির সাবেক সেক্রেটারি শাহীন খানও ছিলেন সপরিবারে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কাউন্টার টেররিজম ইউনিটের অফিসার ও প্রথম আলোর সংবাদদাতা রাজুব ভৌমিকের উপস্থিতি সকলকে অভিভ’ত করে। কারণ, তিনি হচ্ছেন এই ক্লাবের নবীনতম সদস্য।

মুড়ি ভর্তা আর পান-সুপাড়ীর আমেজে অনুষ্ঠানের সমাপ্তির আগে গোটা পরিবেশকে ভিন্ন এক আমেজে ভাসিয়ে নিতে বেশ কটি জনপ্রিয় গান পরিবেশন করেন রোকসানা মির্জা। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV