Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আমেরিকা বিদেশি ছাত্রদের বিষয়ে নিরাপত্তা নজরদারি বাড়াচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: May 4, 2013 | 3:44 PM

মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে দেশটিতে পড়তে ইচ্ছুক বিদেশি ছাত্রদের বিষয়ে নিরাপত্তা নজরদারি ব্যবস্থা কঠোর করতে যাচ্ছে। সন্দেহভাজন এক বোমা হামলাকারীর বিষয়ে তথ্য গোপন করার দায়ে কাজাখস্তান থেকে আসা বৈধ কাগজবিহীন এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ দেশটিতে অবস্থানরত সব বিদেশি ছাত্রের ভিসার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে নির্দেশ দিয়েছে। গত মাসে বস্টনে ওই ঘটনার পর এটি ছিল দেশটির সরকারের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থায় আনা প্রথম কোনো পরিবর্তন।
এর আগে তদন্তে বাধা দেয়ার অভিযোগে অভিযুক্ত কাজাখস্তানের একজন ছাত্রকে বৈধ ভিসা ছাড়াই গত জানুয়ারিতে দেশটিতে প্রবেশ করতে দেয়া হয়েছিল বলে স্বীকার করে নেয় ওবামা প্রশাসন। সন্ত্রাসীরা দেশটিতে ছাত্র ভিসা ব্যবহার করে প্রবেশ করছে বলে দেশটির আইন প্রণেতাসহ অনেকেই দীর্ঘদিন ধরে বলে আসছিলেন।
আজামাত তাজাইয়াকভ নামের ওই কাজাখ শিক্ষার্থী বস্টন বোমা হামলার মূল সন্দেহভাজন জোখার সারনায়েভের সহপাঠী। তাজাইয়াকভ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের বাইরে যান এবং ২০ জানুয়ারি ফিরে আসেন।
কিন্তু অ্যাকাডেমিক কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করায় জানুয়ারিতে তার ভিসা বাতিল হয়ে যায়।
বর্তমান ব্যবস্থায় বিমানবন্দর বা সীমান্তে কর্মকর্তারা কোনো বিদেশি ছাত্রকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সেকেন্ড অফিসারের কাছে পাঠানো হলে কেবল তখনই তার ভিসা পরীক্ষা করে দেখতে পারেন। নতুন ব্যবস্থায় একজন ছাত্র দেশটিতে প্রবেশের আগেই তার ভিসা সংক্রান্ত সব তথ্যাদি পরীক্ষা করে দেখবেন বর্ডার এজেন্টরা।বিবিসি/আমার দেশ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV