আল্লাহকে ডেকেছি সব সময়: রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা
সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা I চোখেমুখে ক্লান্তি আর বিধ্বস্ততার ছাপ। কথা বলতে গেলে এখনো একটু একটু জড়িয়ে যায়। কথা বলা, তাকানো—সবকিছুতেই এখনো যেন আতঙ্ক। ক্লান্ত রেশমা বসে ছিলেন হুইলচেয়ারে। মাথায় কালো কাপড়। পেছনে একজন সেবিকা। আজ জনসম্মুখে এভাবেই উপস্থিত হন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিনে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা। বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা উপস্থিত হন। তিনি খুবই নিচু স্বরে কথা বলছিলেন। এত দিন কীভাবে, কোথায় ছিলেন, জানতে চাইলে রেশমা বলেন, ‘সব আল্লাহর ইচ্ছা। আল্লাহকে ডেকেছি সব সময়। কল্পনা করিনি কখনো বের হতে পারব।’ প্রায় ১৭ মিনিট ধরে রেশমার সঙ্গে কথা বলেন সাংবাদিকেরা। রেশমার সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল আশফাকুজ্জামান চৌধুরী এবং সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান কর্নেল আজিজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় রেশমা নিচু স্বরে কথা বলছিলেন। এ সময় চিকিত্সকেরা রেশমার উত্তরগুলো আবার সাংবাদিকদের জানান। রেশমা বলেন, তিনি ১৭ দিন ধরে পানি ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন। রেশমা আরও জানান, ধ্বংসস্তূপের মধ্যে তাঁকে একটি টর্চ দেওয়া হয়। সেই টর্চ দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে নতুন কাপড় খুঁজে পান রেশমা। সেটি পরেই তিনি বের হয়ে আসেন। সাংবাদিকেরা এ সময় রেশমাকে প্রশ্ন করেন, তিনি কবে ঢাকায় এসেছেন? কোন কারখানায় কাজ করতেন? তাঁর বেতন কত ছিল? রেশমার পক্ষ থেকে তাঁর চিকিত্সক জানান, তিনি এখনো ট্রমার মধ্যে। এসব বলার মতো অবস্থায় নেই। ১৭ মিনিট পরে হুইলচেয়ারে বসা রেশমাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রেশমা সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। রেশমার সংবাদ সম্মেলনে বাংলাদেশের সব গণমাধ্যমসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








