আসছে উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট ওপেনলিক্স
ইউএসএনিউজ ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও এডিটর-ইন-চিফ জুলিয়ান অ্যাসাঞ্জের এক সময়ের সহকর্মী দানিয়েল ডোমশাইৎ-বেয়ার্গ উইকিলিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট ওপেনলিক্স নিয়ে আসছেন। বেয়ার্গ জার্মান প্রযুক্তিবিদ৷ উইকিলিক্সে তাঁর অবস্থান ছিল আসাঞ্জের পরেই৷ কিন্তু দুজনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব লেগে যাওয়ায় বেয়ার্গকে উইকিলিক্স থেকে বের হয়ে যেতে হয়৷এরপর আরও কিছু সঙ্গি-সাথী নিয়ে তিনি এখন পরিকল্পনা করছেন ওপেনলিক্স চালুর৷ আগামী বছর প্রথমার্ধের যে কোনো সময় এটি চালু হতে পারে বলে জানিয়েছেন ডোমশাইৎ-বেয়ার্গ৷তিনি বলছেন উইকিলিক্সের সঙ্গে ওপেনলিক্সের পার্থক্য হবে নথি প্রকাশের মাধ্যমে৷ উইকিলিক্সের মত সরাসরি অনলাইনে তথ্য প্রকাশ করবেনা ওপেনলিক্স৷ এর পরিবর্তে যেসব সংস্থা বা গণমাধ্যমের সঙ্গে তাদের চুক্তি থাকবে তাদেরকে ঐ নথি সরবরাহ করা হবে৷ওপেনলিক্সের ঠিকানা হবে openleaks.org ৷ তবে এখনই এই ঠিকানায় গেলে শুধু লোগো আর ‘কামিং সুন’ লেখাটি দেখা যাবে৷
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








