Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আসছে নতুন টাইটানিক

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: February 27, 2013 | 3:33 PM

অস্ট্রেলিয়ার একজন ধনকুবের নতুন টাইটানিক জাহাজ তৈরির প্রস্তুতি নিয়েছেন। ২০১৬ সালে জাহাজটি পানিতে ভাসবে। নিউইয়র্কের ‘ইন্ট্রিপিড সি, এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে’ ব্যবসায়ী ক্লাইভ পালমার গতকাল জানান, শিগগিরই চীনে জাহাজটির নির্মাণ শুরু হবে। পালমার জানান, এরই মধ্যে ৪০ হাজার লোক জাহাজটির উদ্বোধনী টিকিটের জন্য আগ্রহ দেখিয়েছে। প্রথম যাত্রায় ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউইয়র্ক যাবে জাহাজটি। অরিজিন্যাল টাইটানিক জাহাজটি ছিল মহাসাগরে চলাচলকারী বিশ্বের বৃহত্তম বিলাসবহুল জাহাজ। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে হিমশৈলের সঙ্গে ধাক্কায় জাহাজটি ডুবে যায়। সে সময় জাহাজটির ২ হাজার ২০০ যাত্রীর মধ্যে মাত্র ৭০০ জন প্রাণে বেঁচে যান। পালমার বলেন, বৈশ্বিক উষ্ণতার একটি ইতিবাচক দিক হলে এখন উত্তর আটলান্টিকে আর আগের মতো হিমশৈল বা আইসবার্গ নেই। পালমারের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুবে যাওয়া টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রী মার্গারেট মলি ব্রাউনের (তিনি ১৯৩২ সালে মারা যান) মেয়ের নাতনি হেলেন বেঞ্জিগার। আবারও টাইটানিক তৈরি হচ্ছে জানতে পেরে হেলেন আনন্দিত। তার আশা, এবার টাইটানিক তার গন্তব্যে পৌঁছতে পারবে। প্রথম টাইটানিক জাহাজটি প্রথম যাত্রায় গন্তব্যে পৌঁছার আগেই ডুবে গিয়েছিল। তবে পালমার প্রতিশ্রুতি দিয়েছেন যে, এবারের টাইটানিক জাহাজটি হবে বিশ্বের সবচেয়ে নিরাপদ বাহন। একশ’ বছর আগের টাইটানিকে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলেও এবার সে ব্যবস্থাও সংযোজিত হবে। অস্ট্রেলিয়ার নির্মাণ, রিয়েল এস্টেট ও কয়লা ব্যবসায়ী পালমার জানান, মৃত্যুর আগে তিনি তার সম্পদ ব্যয় করে যেতে চান। অস্ট্রেলিয়ার বিআরডব্লিউ ম্যাগাজিনের হিসাবে পালমার ৪০০ কোটি ডলারের (প্রায় ৩২ হাজার কোটি টাকার) মালিক। সূত্র : এপি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV