Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

আসছে ফেসবুক ফোন!

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: April 5, 2013 | 12:22 AM

ফেসবুকের ফোন বানাচ্ছে এইচটিসিফেসবুকের ফোন বানাচ্ছে এইচটিসি IIII

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এবার বাজারে নিয়ে আসছে নিজেদের ফোন। আয়ের বড় একটি অংশ আসছে মোবাইল ফোন থেকে। সম্প্রতি এ বিষয়ে একাধিক গবেষণার ফলাফল দেখে মোবাইলে ফেসবুকের নানা সুবিধা দেওয়ার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে ফেসবুক। জানা যায়, এরই অংশ হিসেবে এবার ফেসবুক নিজেই বাজারে নিয়ে আসছে ফেসবুক ফোন! এইচটিসি ফার্স্ট নামের এ ফোনটির ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে দাবি করা হয়। তবে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। আসলেই ফেসবুক নিজেদের ফোন বাজারে আনছে কি না, সে বিষয়েও রয়েছে সন্দেহ। তবে যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী গুগলের তৈরি মোবাইলের মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-চালিত হবে ফেসবুকের ফোনটি। জানা গেছে, ফেসবুকের আদলে এবং ফেসবুকের নানা সুবিধাগুলো বিশেষভাবে তুলে ধরতে ফোনটিতে রয়েছে বেশ কাস্টমাইজড ব্যবস্থা। এতে থাকছে ৪.৩ ইঞ্চির টাচস্ক্রিন, যা ৭২০ পিক্সেল ভিডিও সমর্থন করবে। এ ছাড়া থাকছে ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাবাইট র‌্যাম, অ্যান্ড্রয়েড ৪.১ সংস্করণ ইত্যাদি। এর আগেও এইচটিসি দুটি স্মার্টফোন বাজারে এনেছিল। সালসা ও ছাছা নামের এ স্মার্টফোন দুটিতেই ফেসবুক নামের একটি বোতাম ছিল, যাতে ক্লিক করে সরাসরি ফেসবুকে যাওয়া যেত। মোবাইল প্ল্যাটফরমকে জনপ্রিয় করতে এবং ব্যবহারকারীদের আরও সুবিধা দিতেই ফেসবুক ফোন বাজারে আসছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ কিছু জানায়নি। ইতিমধ্যে ফেসবুকপ্রেমীদের পাশাপাশি প্রযুক্তি জগতের অনেকেরই আগ্রহ ফেসবুকের এ ফোনের দিকে। কবে নাগাদ বাজারে আসবে কিংবা দাম কেমন হবে, এ বিষয়েও কিছু জানা যায়নি। এখন অপেক্ষার পালা। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV