আসছে স্কাইপের বিকল্প
ইন্টারনেটের মাধ্যমে কথা বলার জনপ্রিয় সফটওয়্যার স্কাইপের বিকল্প আসছে। সম্প্রতি ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবলেট কম্পিউটার এবং স্মার্টফোনের জন্য বিকল্প এ অ্যাপ তৈরির ঘোষণা দিয়েছে ওটুর স্বত্বাধিকারী টেলিফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিফোনিকা। স্কাইপকে চ্যালেঞ্জ জানাতে প্রতিষ্ঠানটি টু গো নামের অ্যাপ নিয়ে বাজারে আসছে। অ্যাপটি অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ৭ অপারেটিংসিস্টেমে ব্যবহার করা যাবে। স্কাইপসহ অন্যান্য চ্যাট অ্যাপস থেকে বিকল্প উপায় হিসেবে টু গো ব্যবহারকারীদের জন্য খরচের বিষয়ে দেবে বিশেষ ছাড়। ২০১২ সালে সীমিত আকারে বাজারে আসা টু গো অ্যাপটি ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) সাহায্যে পরীক্ষা করা হয়েছে। তবে এবার পূর্ণাঙ্গভাবে ব্যবহারকারীদের জন্য নতুনভাবে উন্মুক্ত করা হবে অ্যাপটি। তারহীন ওয়াই-ফাই ইন্টারনেটের সাহায্যে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সংযোগের মাধ্যমে নতুন এ অ্যাপ ব্যবহার করে নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। খরচ হবে ওটু মোবাইল দিয়ে সাধারণ কলের ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয়, তার মতোই। ওটুর পণ্য ব্যবস্থাপক ক্যারোলিন ডুন্ডাস বলেন, গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখেই এমন সুবিধা চালু করা হলো। আর সেবাটি একই সঙ্গে পাঁচটি যন্ত্র থেকে লগ-ইন করে ব্যবহার করা যাবে। তবে স্কাইপের বিকল্প হিসেবে কতটা সফলতা পাবে নতুন এ অ্যাপ, এ নিয়ে গবেষণা করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে যদি ওটুর নতুন অ্যাপ সত্যিই খরচ কমিয়ে নতুন বৈশিষ্ট্যের সেবা দিতে পারে, তাহলে সেটি ব্যবহারকারীদের জন্য দারুণ হবে। —বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








