আসাল কুইন্স চ্যাপ্টারের নবনির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জামাইকার ১৬৫-২৩ হিলসাইড এভেনিউর অস্থায়ী কার্যালয়ে গত ১ জুলাই আসাল কুইন্স চ্যাপ্টারের ২০১৭ – ২০১৮ এর জন্য নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এতে কুইন্স চাপটারসহ অন্যান্য বরোর চাপটার কমিটির কর্মকর্তা ও আসাল ন্যাশনাল কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই পর্বের এই সভাটি শুরু হয় সন্ধ্যা ৬:৩০ টায়। প্রথম পর্বে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পড়ানো হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আসালের স্বপ্নদ্রষ্টা ও ন্যাশনাল কমিটির সন্মানিত সভাপতি মাফ মিসবাহ উদ্দিন এবং তিনি সূচনা বক্তব্য দিয়ে এই পর্বের সমাপ্তি টানেন। এই পর্বটি সঞ্চালনা করেন উইমেন কমিটি চেয়ার শাহানা বেগম এবং তাঁকে সহায়তা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নূরুল হক।
সন্ধ্যা ৮:০০ টায় দ্বিতীয় পর্ব শুরু হয়।এই পর্বের প্রধান অতিথি ছিলেন কুইন্সের অন্যতম কাউন্সিল মেম্বার ররি আই ল্যান্সম্যান। এতে সভাপতিত্ব করেন আসাল কুইন্স চ্যাপ্টারের নবনির্বাচিত কমিটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নূরুল হক। উল্লেখ্য যে প্রেসিডেন্ট জরুরি কাজে বর্তমানে বাংলাদেশে রয়েছেন। জনাব হক স্বাগত বক্তব্যে সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আলোচনা পর্ব শুরু করেন। এতে বক্তব্য রাখেন কুইন্স চ্যাপ্টারের অরগানাইজিং ডাইরেক্টর ওমর ফারুক খসরু ও শাহ্ ই আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ রশিদ, ইমিগ্রেশন ডাইরেক্টর এটর্নি রুবাইয়া রহমান, করেস্পন্ডিং সেক্রেটারী জেড মেটালন, ব্রুকলিন চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ, রিয়েল এস্টেট ব্যবসায়ী সয়েদ এম ওয়াসিম, লোকাল ৩৭৫ এর ইঞ্জিনিয়ার আহমেদ সাকির, আসাল ন্যাশনাল কমিটির দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মোঃ আকারাম ও সাধারণ সম্পাদক জনাব এম করিম চৌধুরী। এছাড়া উক্ত সভায় লেজিসলেটিভ এজেন্ডা তুলে ধরেন কুইন্স চ্যাপ্টারের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ সাবুল উদ্দিন ও আগামী বছরের কর্মসূচী তুলে ধরেন কুইন্স চ্যাপ্টারের সাধারণ সম্পাদক পরিবেশবাদী ইঞ্জিনীয়ার সৈয়দ আদনান বুখারী। এছাড়াও আমেরিকার মূলধারার রাজনীতিকসহ পেশাজীবি ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ বোর্ডের সকল সদস্যরা কুইন্স চ্যাপ্টারকে আরও গতিশীল করে কুইন্সবাসীর যেকোন সমস্যা ও তাঁদের স্বার্থ রক্ষায় আসালের সেবা প্রদানের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আসাল অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে কমিউনিটির সেবা করে যাচ্ছে এবং যেকোন ভাবেই হোক তাদের কমিউনিটি কর্মকান্ড চালিয়ে যাবে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








