Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র শাহাদাতে কারবালা মাহফিল : বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 6, 2021 | 7:26 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1298662600549203

ইউএসএনিউজঅনলাইন.কম : আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা বলেছেন, কারবালার ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার বিভেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। মুহাররম মাসকে কেন্দ্র করে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভেদ-বিভ্রান্তি থেকে সকলকে দূরে থাকতে হবে। শাহাদাতে কারবালার শিক্ষা ও চেতনায় ব্যক্তি, পরিবার ও সমাজ গঠন করতে হবে। এতেই কল্যণ নিহিত রয়েছে।
ইমাম হুসাইন (রা.) এর ১৩৮২তম পবিত্র শাহাদাত বার্ষিকী ১০ই মহররম উপলক্ষে নিউইয়র্কে ব্রুকলীনে চট্রগ্রাম ভবনে গত ৫ সেপ্টেম্বর রোববার এ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ্ এবং না’ত শরিফ পাঠের মাধ্যমে মাহফিলটি শুরু হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মঈনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন ও মাওলানা আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল, মাওলানা শফিউল আলম কুরাইশি আল ক্বাদরী।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। পবিত্র হামদ পরিবেশন করেন সদস্য মো. বাবর। পবিত্র না’ত শরিফ পরিবেশন করেন তথ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক ওসমান গনি তালুকদার শামীম, সদস্য মো. খায়রুল আলম ও সদস্য মো. শরফরাজ।
সভায় ৫১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রুকলীন ও ব্রঙ্কস শাখা কমিটির ঘোষণা দেয়া হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ কমিটির নাম ঘোষণা করেন।
ব্রুকলীন শাখা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন, সভাপতি মাওলানা শফিউল আলম কুরাইশি আল ক্বাদরী, সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মঈনুল হক, সহ সভাপতি মো. মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইঊসুফ আলীর নাম ঘোষণা করা হয়।

৫১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রঙ্কস শাখা কমিটির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন, সহ সভাপতি মাওলানা শেখ মো. মোস্তফা কামাল, আলহাজ্ব নুজমুল আলম খান, সৈয়দ রাহুল ইসরাম ও মো. মাহবুব হোসাইন, সাধারণ সম্পাদক শাহ্ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওসমান গনি তালুকদার শামীম এবং সহ সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া আতাউর।
সালাম, ক্বিয়াম, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে পবিত্র মাহফিল শেষ হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম কুরাইশি আল ক্বাদরী। মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
বক্তারা বলেন, শাহাদাতে কারবালার হক্বের পক্ষে এবং সকল বাতেল ফেরকা ও ধর্মদ্রোহী মতবাদের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা দেয়। অভিশপ্ত এজিদবাদের কাছে মাথানত না করে কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার শিক্ষা দেয়। তারা বলেন, শাহাদাতে কারবালার শিক্ষা ও চেতনায় ব্যক্তি, পরিবার ও সমাজ গঠন করতে হবে। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব।
বক্তারা আরো বলেন, এক ধরণের নামধারী ওলামা কেরাম কুরআন-হাদীসের অপব্যাখ্যার মাধ্যমে নানা বিভ্রান্তি ছড়িয়ে ইসলাম ও মুসলমানের সর্বনাশ করছেন। এ সকল বিভ্রান্তি সৃষ্টিকারীদের মধ্যে শাহাদাতে কারবালার শিক্ষা নেই। নামধারী এসকল ওলামা থেকে সকলকে সতর্ক থাকতে হবে। মুহাররম উপলক্ষে মনগড়া কাজ থেকে বিরত থাকতে হবে।

বক্তারা আরো বলেন, মুসলমানদের ভিন্ন ভিন্ন দলে উপদলে বিভক্ত এবং বিভিন্ন ধরনের মতানৈক্য সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। কুরআন-সুন্নাহ নির্দেশিত কল্যাণমূলক ও খোদাভীরুতার কাজে পরষ্পর সহযোগী হতে হবে, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজ থেকে বিরত থাকতে হবে। কেননা কুরআন-সুন্নাহ পরিপন্থী কাজে লিপ্তদের জন্য নিশ্চিত কঠোর শাস্তি রয়েছে। নুতন প্রজন্মকে সঠিক ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিভেদ-বিভ্রান্তি থেকে সকলকে দূরে থাকতে হবে। মুহাররম মাসের গুরুত্ব অনুধাবন করে দৃঢ়তার সাথে আমল করলে, আল্লাহ তায়ালা অবশ্যই সকল গোনাহ ক্ষমা করে দিবেন।
সভায় সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ এবং মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন সংগঠনের কর্মকর্তা ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
Situs Streaming JAV