ইংরেজি ডিকশনারিতে যুক্ত হচ্ছে উইকিলিকস
ইউএসএনিউজ ডেস্ক: ইংরেজি ভাষার শব্দভাণ্ডারে যুক্ত হচ্ছে ‘উইকিলিকস’। এই শব্দের অর্থ দাঁড়াবে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস’র কর্মকাণ্ডকে বিবেচনা করেই। এ খবর দিয়েছে বিডি নিউজ। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ভিত্তিক সংস্থা গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর (জিএলএম) মঙ্গলবার জানিয়েছে, ওয়েবসাইট উইকিলিকস লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করেছে, যেন ‘উইকিলিকস’ মানেই সহজলভ্যতা, গভীরতা ও ব্যাপকতা। এই তিনটি শব্দ যেন উইকিলিকস শব্দেরই প্রতিধ্বনি। ‘উইকিলিকস’র প্রথম অংশ ‘উইকি’। শব্দটি প্রশান্ত মহাসাগরের মার্কিন দ্বীপ হাওয়াইয়ের বাসিন্দাদের ভাষা হাওয়াইয়ান থেকে নেয়া। যার অর্থ দ্রুত। বাকি অংশ ‘লিকস’ ইংরেজি ভাষার শব্দ ‘লিক’-এর বহুবচন। এর অর্থ ছিদ্র দিয়ে নির্গত পদার্থ। আক্ষরিক অর্থকে পুরোপুরি সার্থক করে উইকিলিকস সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্রকাঠামোর বিভিন্ন ছিদ্র দিয়ে নির্গত তথ্য দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








