Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের
সব ক্যাটাগরি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএসএ’র সমাবেশ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: March 8, 2022 | 10:12 PM

https://www.facebook.com/USANewsNY/videos/1073340273523426

ইউএসএনিউজঅনলাইন.কম : ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা ও প্রতিবাদে নিউইয়র্কে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ইউএসএ সমাবেশ করেছে। গত ৪ মার্চ শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনে অসহায় নারী-শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

সমাবেশে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক (সাঈদ) বলেন, প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেনে অন্যায় আগ্রাসনের ঘটনায় গোটা বিশ্ব হতবাক। পুতিনের সেনাবাহিনী ইউক্রেনের সাধারণ মানুষের ওপর অবিরাম গোলাবর্ষণ, নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুদের হত্যা করে চলেছে। আমরা রাশিয়ার এ বর্বরোচিত হত্যাকান্ডের তিব্র নিন্দা জানাই।
শাহ্ শহীদুল হক (সাঈদ) ইউক্রেনে আটকে পড়া সকল বাংলাদেশীকে অনতি বিলম্ভে পোলান্ডে স্থানান্তর করে পুতিন বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ সরকারের নিকট অনুরোধ জানান।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ও আইটি ইঞ্জিনিয়ার আব্দুস সোবান, নাজমূল আলম শ্যামল, গ্রীন টাচের পরিচালক ভিক্টর এলাহী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের কার্যকরী সদস্য বাবলী হক, ডা. নারগিস রহমান, জাহাঙ্গীর আলম জয়, আগা সালেহ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান প্রমুখ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV