Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘ইন্টারনেটের জননী’ কে এই নারী?

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: March 5, 2014 | 11:40 AM

ইমরান আলী : চিন্তা করা যায়, আজকের বিশ্ব কেমন হতো যদি ইন্টারনেট না থাকতো! ইন্টারনেট এমনই এক খোলা জানালা যা দিয়ে আমরা চোখ মেলে  দেখতে পারি সবকিছু। বলতে গেলে পুরো বিশ্ব এখন ইন্টারনেটনির্ভর।
Vint Cerf  ও  Bob Kahn সহ (যারা TCP/IP উদ্ভাবন করেছিলেন) অনেককেই বলা হয় ইন্টারনেটের জনক। অনেকের নাম আমরা এখনও জানি না। যারা এই অভাবনীয় সুবিধা দিয়েছে বিশ্বকে তাদের কথা আমরা স্মরণ করি খুব কমই। অনেক সময় এই জনকের পাশাপাশি রেডিয়া পার্লম্যান এই নারীকে বলা হয় ইন্টারনেটের জননী। যিনি কিনা ইন্টারনেট উদ্ভাবন না করেই এই বিশাল খেতাব  পেয়ে যান ওয়েব জগতে তার কিছু অবদানের জন্য। যদিও এ নিয়ে এখনও আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে এই  রেডিয়াকে এখনও ধরে নেয়া হয় ইন্টারনেটের জননী হিসেবে। অবশ্য তিনি নিজেও চরমভাবে অপছন্দ করেন তাকে এমন নামে ডাকার কারণে। 
১৯৫১ সালে যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়াতে জন্ম নেয়া রেডিয়া সফটওয়্যার ডিজাইনার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। Spanning Tree protocol (STP)  উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী আরও বেশি পরিচিত। নেটওয়ার্ক ব্রিজ-এর ভিত্তি হচ্ছে STP.  কম্পিউটার জগতে নেটওয়ার্ক ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে ও এর মানোন্নয়নে তার অবদান অনবদ্য। খ্যাতিমান এই নারী বর্তমানে ইন্টেলে কর্মরত আছেন। টরটিস নামে শিক্ষামূলক  রোবটিক্সের লোগো ভাষার টিনি ভার্সন (tini version) ও উন্নয়ন করেছেন তিনি। গনিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করা এই মেধাবী রেডিয়া এমআইটি থেকে কম্পিউটার সাইন্সে পিএইচডি ডিগ্রি নিয়ে আরও ব্যাপকভাবে গবেষণা করেন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। ছোট বাচ্চাদের কাছে কম্পিউটার প্রোগ্রামিং জনপ্রিয় করে তুলতে রয়েছে তার ব্যাপক অবদান। অল্প দূরত্বে কিছু নোড ব্যবহার করে বড়  নেটওয়ার্ক তৈরিতে ইথারনেট প্রোটোকলে তার কাজ রূপান্তর করা হয়। কম্পিউটার নেটওয়ার্ক সিকিউরিটিতে অসামান্য অবদান রাখা এই  রেডিয়া বই লিখেছেন নেটওয়ার্ক সিকিউরিটির উপরেও। তার কাছে রয়েছে অন্তত ১০০টিরও বেশি প্যাটেন্ট। 
তার প্রাপ্ত অ্যাওয়ার্ডসমুহ  
SIGCOMM Award (2010)
USENIX Lifetime Achievement Award (2006)
Recipient of the first Anita Borg Institute Women of Vision Award for Innovation in 2005
Silicon Valley Intellectual Property Law Association Inventor of the year (2003)
Honorary Doctorate, Royal Institute of Technology (June 28, 2000)
এছাড়াও ডেটা কমিউনিকেশন ম্যাগাজিন থেকে প্রকাশিত অধিক প্রভাবান্বিত ব্যক্তিদের তালিকায়  ২০ জন মধ্যে তার নাম পরপর দুবার যুক্ত হয়েছিল ।
ইন্টারনেটের জননী হিসেবে অনেক তর্ক-বিতর্ক থাকলেও তথ্য প্রযুক্তির উন্নয়নে যেসব নারীরা স্মরণীয় ও পথিকৃৎ হয়ে আছে তাদের পাশাপাশি এই রেডিয়া পার্লম্যান ও স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন তা নিশ্চিত করেই বলা যায়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV