Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: October 6, 2022 | 5:07 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশনে বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন চরিতের আলোকে নিজেদের গড়ে তুলতে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র মানবজাতির আলোকবর্তিকা হিসেবে পৃথিবীতে এসেছিলেন।


ছিলেন সমগ্র মানবের জন্য ন্যয়ের প্রতীক। তাঁর আলোকে আমাদেরকে আলোকিত করতে পারলেই ইহকাল ও পরকাল উভয় জগতেই সুখ নিশ্চিত করাযাবে। কনভেনশনের বক্তারা নবী করীম (সা:) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে পিতা-মাতার সাথে সন্তান আর সন্তান্তের সাথে পিতা- মাতার সম্পর্কের পাশাপাশি খাঁটি মুসলিম হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যামাইকার একটি মিলনায়তনে ‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায় বিচারের প্রতীক’ শীর্ষক এই কনভেনশনে আলোচনায় অংশ নেন ইমাম মির্জা আবু জাফর বেগ, ফার্মাসিস্ট আমীর খান ও ফাদার জিম সহ আমন্ত্রিত অতিথি আব্দুল হাদী আফসারী, মোয়াজ্জেম হোসেন ফারুকী, ড. আবুল কালাম আজাদ, ড. জহিরুল আলম, ইমাম শামসে আরী, মওলানা ফয়েক উদ্দিন, মওলানা সাঈদুর রহমান, ইমাম আনসারুল করীম, মওলানা লুৎফর রহমান কাশিমী, ইমাম আকিমুজ্জামান,মুফতি ইসমাইল, মওলানা নোমানকাসিমী, মওলানা আহমদ, হাফেজ আব্দুল্লাহ কাফি, মওলানা  আবু সাইদমাহফুজ, সাপ্তাহি বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন, এস্টোরিয়ার আল আমীন মসজিদের সভাপতি জয়নাল আবেদীন এবং এনওয়াইপিডি’র অফিসার এরিক রবিনসন।কনভেনশনে নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী ও ইকবাল হোসেন। পরিচারায় ছিলেন মুফতি অঅব্দুল মালেক। সার্বিকসহযোগিতায় ছিলেন ইমাম হাফেজ রফিকুল ইসলাম ও মওলানা মঞ্জুরুলকরীম। উল্লেখ্য, এবারের কনভেনশন ছিলো ১৫তম কনভেনশন। আয়োজক ছিলো আমেরিকান মুসলিম সেন্টার।এশার নামাজ শেষে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে। এতে কয়েক শত মুসলিম নরনারী সপরিবারে অংশ নেন।

Situs Streaming JAV