ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরো কঠোর নিষেধাজ্ঞা:এবারের অবরোধের লক্ষ্য বিদ্যুত্ ও পেট্রোক্যামিকেল খাত

ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে দেশটির জ্বালানি, বিদ্যুত্ ও আর্থিক খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে কেউ যদি ইরান থেকে জ্বালানি কিনে কিংবা এধরনের কেনাকাটায় আর্থিক লেনদেনে সাহায্য করে তবে তারাও নিষেধাজ্ঞার শিকার হবে।
এক বিবৃতিতে বারাক ওবামা বলেন, যারা দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি থেকে তেল কিনবে কিংবা কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্যাংকগুলোকে অবাঞ্ছিতও করা হতে পারে। এদিকে, নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, এটি একটি হাস্যকর সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এটা খুবই হাস্যকর যে, পশ্চিমারা তেলকে এমন একটি দেশের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যে দেশটি নিজেই তেলসমৃদ্ধ।’ ধারণা করা হচ্ছে, ইরানের ওপর আগে থেকেই আরোপিত নিষেধাজ্ঞার ওপর নতুন এই পদক্ষেপ ইরানকে আরো বেকায়দায় ফেলে দেবে। কারণ তেহরান তাদের তেল বিক্রির ক্ষেত্রে অন্য পন্থার সাহায্য নিয়ে আসছিল এবং এক্ষেত্রে স্বর্ণ অথবা বিনিময় প্রথা ব্যবহার করা হচ্ছিল। এমন সময় এ আদেশে সই করলেন মিস্টার ওবামা, যখন এ সপ্তাহর শেষের দিকে একটি নতুন প্রস্তাবের উপর ভোটাভুটির জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন কংগ্রেস, যেখানে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার উল্লেখ থাকছে।
এদিকে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি সমপ্রতি ওবামা প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, এই প্রশাসন ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যথেষ্ট জোরালো পদক্ষেপ নিচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি সমপ্রতি তার ইসরাইল সফরে বলেন, ইরানের পারমাণবিক কর্মর্সূচিতে বাধা দেয়া আমেরিকার বিধিসম্মত কর্তব্য এবং একটি নৈতিক দায়। কংগ্রেসের ভোটে পাসকৃত বারাক ওবামার নতুন নির্বাহী আদেশ ইরানের তেল সম্পর্কিত আয়ের উপর আরো চাপ সৃষ্টি করতে জারি করা হয়েছে। কিন্তু ওবামা বলেন, আমেরিকা এখনো মনে করে কূটনৈতিক তত্পরতাই পারে এই অচলাবস্থা নিরসন করতে। কিন্তু এটা যদি ইরান না করে তবে ইরান সরকার তার নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। ওবামা বলেন, ‘ইরান সরকার বিরোধিতা চালাতে থাকলে নিঃসন্দেহে আমেরিকা ও আমাদের অংশীদাররা আরো চাপ বৃদ্ধি অব্যাহত রাখবে।’বিবিসি /ইত্তেফাক
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








