Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

‘ইসলাম দ্যা ব্যালেন্সড ওয়ে অব লাইফ’ শ্লোগান নিয়ে ফিলাডেলফিয়ায় তিনদিনব্যাপী মুনা কনভেনশন শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: July 6, 2019 | 10:48 PM

ফিলাডেলফিয়া থেকে সালাহউদ্দিন আহমেদ : উৎসবমুখর পরিবেশে ‘ইসলাম দ্যা ব্যালেন্সড ওয়ে অব লাইফ’ শ্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসেলভেনিয়া কনভেনশন সেন্টারে শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হয়েছে মুনা’র তিনদিনব্যাপী কনভেনশন। এবারের কনভেনশন মুনা’র (মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা) ১১তম কনভেনশন। চলবে রোববার (৭জুলাই) পর্যন্ত। এদিকে এই কনভেনশন ঘিরে কনভেনশন সেন্টার মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। কেননা, উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে কনভেনশনে যোগদানকারী অধিকাংশরাই বাংলাদেশী অথবা বাংলাদেশী বংশদ্ভুত আমেরিকান।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায়ের মধ্যদিয়ে মুনা কনভেনশন শুরু হয়। পেনসেলভেনিয়া কনভেনশন সেন্টারের মূল মঞ্চে বিকেলে আয়োজিত ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ নাদি কিশক। এরপর স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন কনভেনর আরমান চৌধুরী। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু এ নূরুজ্জামান, ওয়াহেদ হক, মোহাম্মদ আর করিম, আয়মান হামাস, ড. জাহিদ বুখারী, ডা. সায়িদ এম সায়েদ, নিহাদ আওয়াদ ও সিনেটর শেখ রহমান।
আসরের নামাজের পর বিষয় ভিক্তিক আলোচনায় অংশ নেন ডা. সায়িদ রহমান চৌধুরী, দুনিয়া সুয়েব, ইমাম সিরাজ ওয়াহাজ ও ওস্তাদ ওয়াহাজ তারিন। এদিকে বলরুমে অনুষিঠত হয় ইয়্যুথ সেশন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আকিব আজাদ, শরীফ ফয়জুল্লাহ, আবু সামিহা সিরাজুল ইসলাম, ইমাম হাসান আকবর ও ডা. ফারহান আজিজ।
মাগরিবের নামাজের পর মূল মঞ্চে ‘আল্লাহ আমার রব, এই রবই আমার সব’ শীর্ষক সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ ইমাম আব্দুর রহমান, মির্জা গালিব, আবুল বাশার ফয়জুল্লাহ, আবুল কালাম আজাদ বাশার, শাইখ আব্দুল কাইয়্যুম ও ইমাম আবু জাফর বেগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী সাইফুল্লাহ মনসুরের সঙ্গীত উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। প্রায় মধ্যরাত পর্যন্ত চলে প্রথম দিনের অনুষ্ঠান।
এদিকে মুনা কনভেনশন ঘিরে শুক্রবার সকাল থেকে দুপুরে নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার মুসলিম নর-নারী সপরিবারে কনভেনশ সেন্টারে এসে মিলিত হন। এর আগে তার পূর্বে বুকিং করা হোটেলের কক্ষ কনফার্ম করেন। এরপর তারা কনভেনশনের রেজিষ্ট্রেশনও কনফার্ম করেন। অনেকে বিকেল ও সন্ধ্যায় এসে কনভেনশনে যোগ দেন। ফলে কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকা মি নি বাংলাদেশে পরিনত হয়।
নিউইয়র্কের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ব্রুকলীন, ওজনপার্ক প্রভৃতি এলাকা থেকে একাধিক বাসযোগে হাজার হাজার বাংলাদেশী সপরিবারে এই কনভেনশনে যোগ দেন। আবার অনেকে ব্যক্তিগত গাড়ী যোগে ফিলাডেলফিয়া আগমন করেন। কনভেনশ আয়োজকদের ধারণা এবারের কনভেনশনে ১৫ হাজারের মতো মুসলিম নর-নারীর সমাবেশ ঘটেবে।
অপরদিকে কনভেনশন সেন্টার ও এর আশপাশের এলাকা সরজমিনে ঘুরে দেখা গেছে এবারের কনভেনশনে নতুন প্রজন্মের বড় একটি অংশ অংশ নিচ্ছে। সামার ভ্যাকেশনের সুযোগে শিক্ষার্থীরা তাদের প্যারেন্টসদের সাথে এই কনভেনশনে অংশ নিচ্ছেন বলে অনেকই ইউএনএ প্রতিনিধিকে জানান। এছাড়াও কনভেনশনের আয়োজনেরও প্রশংসা করেছেন অনেকেই। কনভেনশনের সবকিছুই টিপটম, পরিপাটি আর অর্গানাইজড দেখা যায়। লাইনে দাঁড়িয়ে রেজিষ্ট্রেশন করেছেন অংশগ্রহণকারীরা। তারপর যোগ দিয়েছেন মূল অনুষ্ঠানে। কনভেনশন সেন্টারে বিভিন্ন পণ্যের একাধিক স্টলগুলোও লক্ষ্য করা যায়।
শনিবার সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত চলবে কনভেনশনের নানা অনুষ্ঠান। এর মধ্যে থাকবে বিষয় ভিত্তিক আলোচনা, সেমিনার, ইয়্যুথ প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। রোববারও অনুরূপ কর্মসুচী রয়েছে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কনভেনশন চলবে। এবারের কনভেনশনে যুক্তরাষ্ট্র ছাড়াও বিদেশী ইসলামীক স্কলারগণ আলোচনায় অংশ নিচ্ছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV