Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্লেয়ারের শ্যালিকা

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: October 25, 2010 | 6:37 PM

ই উএসএনি উজ   ডেস্ক: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা লারেন বুথ (৪৩) একজন রেডিও-টিভির ধারা ভাষ্যকার ও সাংবাদিক। এখন তাকে দেখে পূর্বপরিচিতদের চিনতে কষ্ট হয়। তার মাথায় হিজাব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং স্থানীয় মসজিদে যাওয়া দেখে অনেকেই অবাক। মাত্র ছয় সপ্তাহ আগে ইরান সফরে গিয়ে সেখানকার পবিত্র নগরী কোমে ফাতিমা আল-মাসুমেহর মাজার জিয়ারত করার পর তিনি মুসলমান হয়ে গেছেন। গত রোববার দ্য মেইলকে দেওয়া সাক্ষাৎকারে লারেন বুথ তার ইসলাম ধর্ম গ্রহণ করা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। খবর ডেইলি মেইল অনলাইনের।
টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সৎবোন লারেন বুথ জানান, ইরান সফর তার জীবনের এক পবিত্র অভিজ্ঞতা। দ্য মেইলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সেদিন ছিল মঙ্গলবার, সন্ধ্যায় মাজারে বসার পর আমার মধ্যে অধ্যাত্মিক অনুভূতি বয়ে যেতে থাকে। যা পুরোপুরি সুখের ও আনন্দের। ব্রিটেনে ফিরে আসার পর তিনি ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। লারেন বুথ বলেন, ‘আমি এখন শূকরের মাংস খাই না এবং প্রতিদিন কোরআন পাঠ করি। এখন ৬০ পৃষ্ঠায় আছি। তিনি আরও জানান, ৪৫ দিন ধরে মদ্যপান করছেন না। ২৫ বছরের মধ্যে তার জীবনে এটাই মদ স্পর্শ না করার দীর্ঘ সময়। বুথ বলেন, ‘ধর্মান্তরিত হওয়ার পর এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে, অ্যালকোহল স্পর্শ করার কোনো আগ্রহ নেই আমার মধ্যে। আপাতত বোরকা পরার ইচ্ছে না থাকলেও তিনি বলেন, ‘কে জানে, আমার এ আধ্যাত্মিক জীবন আমাকে কোথায় নিয়ে যায়’? ইরান সফরের আগে থেকেই লারেন বুথ ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে কাজও করেছেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত বুথ ইংরেজি-ইরানি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিতে চাকরি করতেন। ইরাক যুদ্ধের বিপক্ষে ছিলেন তিনি। ২০০৮ সালে সাইপ্রাস থেকে জাহাজে চড়ে তিনি গাজা সফর করেন আরও ৪৬ মানবাধিকার কর্মীর সঙ্গে ইসরায়েলি অবরোধ ভেঙে। মিসর ও ইসরায়েলে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ২০০৬ সালে ফিলিস্তিনিদের সাহায্যার্থে তিনি আইটিভিতে একটি রিয়েলটি শো’র আয়োজন করেছিলেন। লারেন বুথ আশা ব্যক্ত করেছেন, তার ধর্মান্তরিত হওয়ার ঘটনা দুলাভাই টনি ব্লেয়ারের ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব পরিবর্তনে সাহায্য করবে।
ট্যাগ:
Situs Streaming JAV