উন্নয়ন-অগ্রগতির আলোচনায় ড. আতিউর : নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের ইফতার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধাগণের সাথে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির আলোচনার মধ্য দিয়ে ইফতার করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর মুক্তিযোদ্ধা ড. আতিউর রহমান। ২৫ মে শুক্রবার জ্যাকসন হাইটসে চ্যানেল আই ভবনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।
জাতিসংঘের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিস (এইচডিআরও)-এ ‘মানবিক উন্নয়নের জন্য আর্থিক অন্তর্ভূক্তি’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের জন্যে নিউইয়র্কে রয়েছেন ড. আতিউর।

অনাড়ম্বর এ ইফতার-উত্তর অনুষ্ঠানে সাবেক গভর্ণর ড. আতিউর উল্লেখ করেন, জাতিসংঘের কর্মশালায় গবেষণামূলক বক্তব্য উপস্থাপনের পর অনেকেই মন্তব্য করেছেন যে, অর্থনীতির মূলধারায় সর্বস্তরের মানুষকে একিভ’ত করার মন্ত্র শিখতে হলে বাংলাদেশকে অনুসরণ করতে হবে। খেটে খাওয়া মানুষ তথা কৃষক, ক্ষেতমজুর, নিক্সাওয়ালা, ছাত্র-শিক্ষক সকলেই ব্যাংকিং সেক্টরে সম্পৃক্ত হয়েছে বাংলাদেশে। এ এক অবিস্মরণীয় ঘটনা।
ড. আতিউর বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই মানবিক এবং অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আর এই সাফল্যের পেছনে রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের দূরদর্শী আর্থিক অন্তর্ভূক্তির কৌশল। এবং এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সরকারের যথার্থ ভূমিকার কারণে।
উপস্থিত মুক্তিযোদ্ধাগণের কৌতুহল নিবারণের উদ্দেশ্যে ড. আতিউর রহমান বলেন, গত ৯ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক অবকাঠামোগত যে উন্নয়ন ঘটেছে, তা আগের সবগুলো সরকারের আমলেও ঘটেনি। তবে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, উন্নয়নের এসব ঘটনাবলি তৃণমূলের মানুষের কাছে খুব বেশী পৌছাচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে মনোযোগী হবার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাগণের মধ্যে ছিলেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রেজাউল বারি, শহিদুল ইসলাম এবং আবুল বাশার চুন্নু। সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং নূরল আমিন বাবু, প্রচার সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক সবিতা দাস, প্রবাসী কল্যাণ সম্পাদক আলহাজ্ব জাফরউল্লাহ, নির্বাহী সদস্য লিটন, নান্টু মিয়া, কানু দত্ত প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








