উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা ১৬ আগস্ট রোববার দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো: আবদুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ারের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক সমিতির সহসভাপতি আজাদুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অলিউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা একলামুজ্জামান নুনুই, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, কমিউনিটি এক্টিভিস্ট শেখ আতিকুল ইসলাম, মো: হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী বাবুল, বালাগঞ্জ সমিতির উপদেষ্টা আশরাফ আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উপদেষ্টা আমিরুল ইসলাম হিরন, ছালিক সিকদার, আলমাছ আলী, ইফতেখার সিরাজ প্রমুখ।
বক্তারা বলেন, নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারলে দেশ প্রেমিক হয়ে ওঠবে। এধরনের নির্মল আনন্দ-অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভ’মিকে ভালোবাসতে শিখবে।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সদস্য শেখ নজরুল ইসলাম, কবির আহমেদ ফারুক, হাবিবুর রহমান, বাবুল উদ্দিন, আবদুল আহাদ, আবুল মনাফ প্রমুখ।
বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার গ্র্যান্ড স্পন্সর ছিলো স্টার্লিং ফার্মেসী, বাংলাটিভির ভাইস প্রেসিডেন্ট শারমীন রেজা ইভা, জেএন্ডবি ট্রেভেলস, জয় কার এবং জালালাবাদ ট্রেভেলসের মাশুক আহমেদ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








