Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

উড়ন্ত বিমানে সন্তান প্রসব

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: February 7, 2013 | 3:37 PM

আবারও উড়ন্ত বিমানে সন্তান প্রসব করেছেন এক ফিলিপিনো নারী। এনডিটিভি জানায়, গতকাল এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দুবাই থেকে মালয়েশিয়া যাচ্ছিলেন কামোখোজিনা সুপেলভিদা নামের ওই নারী। বিমানটি যখন মধ্যাকাশে, তখন তার প্রসবযন্ত্রণা ওঠে। এর কিছুক্ষণ পরই তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। এ অবস্থায় বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর তাদের বিমানবন্দরের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মা ও ছেলে উভয়ই আশঙ্কামুক্ত। ডেইলি মিরর জানায়, এর আগে গত অক্টোবরে দুবাই থেকে ম্যানিলা যাওয়ার পথে এক ফিলিপিনো নারী এমিরেটস এয়ারলাইন্সের টয়লেটে একটি সন্তান প্রসব করেন। তখনও ভিয়েতনামে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এমিরেটসের কোড নাম অনুসারে সেই শিশুটির নাম রাখা হয় ইকে। ডেইলি মেইল জানায়, গত অক্টোবরের শেষের দিকে ভার্জিন আটলান্টিক এয়ারওয়েজের একটি বিমানে হিথরো থেকে জোহানেসবার্গে যাওয়ার পথে এক নারী একটি সন্তান প্রসব করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরের শুরুর দিকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে সন্তান প্রসব করেন এক নাইজেরীয় নারী। তখন বিমানটি মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।আমার দেশ
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV