Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

এইচ-ওয়ানবি ভিসার ক্ষেত্রে লটারি করতে পারে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: April 1, 2013 | 1:48 AM

যুক্তরাষ্ট্রের বহুল কাঙ্ক্ষিত এইচ-ওয়ানবি ওয়ার্ক-ভিসা (চাকরি ভিসা) এবার লটারির মাধ্যমে দেওয়া হতে পারে। তবে এ ক্ষেত্রে অবশ্যই কোম্পানিগুলোর মতামত নেওয়া হবে। তারা সম্মতি দিলে ২০০৮ সালের পর এবারই প্রথম লটারির মাধ্যমে এই ভিসা দেওয়া হবে। আজ সোমবার থেকে এ ভিসার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান (ইউএসসিআইএস) আশা করছে, আবেদন গ্রহণের প্রথম পাঁচ দিনেই এইচ-ওয়ানবি ভিসার জন্য নির্ধারিত কোটা পূরণ হবে।
কংগ্রেসে অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ অর্থবছরের (২০১৩ সালের ১ অক্টোবর থেকে শুরু) জন্য সর্বোচ্চ ৬৫ হাজার এইচ-ওয়ানবি ভিসা দিতে পারবে ইউএসসিআইএস। এ ছাড়া মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর কিংবা উচ্চ ডিগ্রিধারী অতিরিক্ত ২০ হাজার প্রার্থীকেও এইচ-ওয়ানবি ভিসা দিতে পারবে প্রতিষ্ঠানটি। দুই দশকের বেশি সময় ধরে বিদ্যমান হারে এইচ-ওয়ানবি ভিসা দেওয়া হচ্ছে। কেবল ২০০১ থেকে ২০০৩ সাল—এই তিন বছর কংগ্রেস এক লাখ ৯৫ হাজার ভিসা অনুমোদন করেছিল।
ইউএসসিআইএস এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে নির্ধারিত সময়ের পরও আবেদন গ্রহণ করা হবে। চলতি বছরের জন্য আবেদন করার সময় হচ্ছে আজ ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত। টাইমস অব ইন্ডিয়া।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV