একেই বলে বেহুঁশ!
ডেস্ক: গাড়ির জিপিএস নেভিগেশন সিস্টেমে ত্রুটির খেসারত দিতে হলো বেলজিয়ামের এক নারীকে। অবশ্য নেভিগেশন সিস্টেমের সমস্যার চেয়ে তার উদাসীনতাই এক্ষেত্রে দায়ী। অবিশ্বাস্য হলেও সত্যি, ৬১ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছাতে ১,৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। বেলজিয়ামসহ একে একে ৬টি দেশ ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, স্লোভেনিয়া পার হয়ে ক্রোয়েশিয়ায় পৌঁছে নেভিগেশন সিস্টেমের সমস্যা তার চোখে পড়ে। বেলজিয়ামের সোলরে-সার-স্যাম্বারের বাসিন্দা স্যাবাইন ব্রাসেলসের রেলস্টেশন থেকে তার এক বন্ধুকে আনার উদ্দেশে রওনা হয়েছিলেন। স্টেশনটি তার বাড়ি থেকে ৬১ কিলোমিটার দূরে। দীর্ঘ দেড় হাজার কিলোমিটার দূরে ক্রোয়েশিয়ার জাগরেব শহরে পৌঁছে হুঁশ হয় তার। বুঝতে পারেন তার গাড়ির জিপিএস নেভিগেশন সিস্টেমে কোন সমস্যা হয়েছে। ওদিকে স্যাবাইনের ছেলে পুলিশের কাছে মায়ের হারিয়ে যাওয়ার ব্যাপারে একটি রিপোর্ট লেখায়। পুলিশ স্যাবাইনের সন্ধানে অভিযানে নেমে পড়ে। এদিকে ক্রোয়েশিয়ায় পৌঁছে ছেলেকে ফোন দেয়ার পর স্যাবাইনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। মজার ব্যাপার হচ্ছে, ৬০ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দেয়ার পর স্যাবাইন তার ভুল বুঝতে পারেন। ৬টি দেশ পাড়ি দেয়ার সময় বিভিন্ন ভাষার সাইনবোর্ড তার চোখে পড়লেও সেগুলোকে গুরুত্ব দেননি তিনি। এক পর্যায়ে তার মনে হয় তিনি বেলজিয়াম ছাড়িয়ে গিয়েছেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








