Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

এক লিটার জ্বালানিতেই হাজার কিলোমিটার চলবে গাড়ি!

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: April 9, 2013 | 4:19 PM

অনলাইন ডেস্ক : মাত্র এক লিটার জ্বালানিতেই এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম- এমন একটি গাড়ির ডিজাইন করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রকৌশল শিক্ষার্থীদের একটি দল।এক লিটার জ্বালানিতেই হাজার কিলোমিটার চলবে গাড়ি!
 
 
ইকো-দুবাই ওয়ান নামের হালকা এই গাড়িটি বর্তমানে নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে এটি চালানো সম্ভব হবে।
 
পরিবেশ বান্ধব (ইকো-কার) এই গাড়িটি হায়ার কলেজেস অব টেকনোলজি দুবাই মেনস কলেজের শিক্ষার্থীদের প্রায় দুই বছরের পরিশ্রমের ফসল। দুই মিটার দীর্ঘ ও আধা মিটার প্রস্থের গাড়িটির ওজন ২৫ কেজি।
 
এই গাড়ি নির্মাণের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের একজন আহমাদ খামিস আল সুয়াওয়াইদি বলেন, “চিরকাল পেট্রল পাওয়া যাবে না। একদিন এটি নিঃশেষ হয়ে যাবে। এমনই এক বাস্তবতায় আমরা স্থানীয়ভাবে একটি ইকো-কার ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেষ্টা করছি। আর এই খাতে আমরাই আরব আমিরাতের ভবিষ্যৎ।”
 
আগামী ৪ থেকে ৭ জুলাই কুয়ালালামপুরে অনুষ্ঠেয় ইকো-ম্যারাথনে এই গাড়িটি পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীরা উপস্থাপন করবেন। এক লিটার জ্বালানি ব্যবহার করে একটি গাড়ি কত বেশি পথ অতিক্রম করতে পারে তার ওপর ভিত্তি করেই এই ইকো-ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ইন্ডিয়া টাইমস/এনডিটিভি।সমকাল
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV