এফবিআইয়ের সাবেক এজেন্টকে ঘুষ, গ্রেপ্তার এক বাংলাদেশী
ডেস্ক: ঘুষের বিনিময়ে বাংলাদেশের বিরোধী দলের প্রথম সারির এক রাজনীতিকের গোপন তথ্য, আভ্যন্তরীণ আইন প্রয়োগকারী সংস্থার ডকুমেন্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন রিজভি আহমেদ ওরফে সিজার (৩৪) নামে এক বাংলাদেশী। তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক দু’এজেন্টকে মোট ১০০০ ডলার ঘুষ দিয়েছেন। এ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিজভি ও জোহানেস থ্যালার (৪৯) নামে এক ব্যক্তিকে। গতকাল যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, এ ঘুষ কেলেংকারির সঙ্গে জড়িত এফবিআইয়ের সাবেক একজন এজেন্ট ও অন্য দুজন। তারা হলেন হোয়াইট প্লেইনস রেসিডেন্ট এজেন্সির এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লুসতিয়িক (৫০), তার ঘনিষ্ঠ বন্ধু জোয়ানেস থেলার (৪৯) ও বাংলাদেশী রিজবি আহমেদ। এর মধ্যে রবার্ট লুসতিয়িকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়েছে। বলা হয়েছে, বন্ধু জোয়ানস থেলারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিকের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করছিলেন। রবার্ট এফবিআইয়ের সাবেক এজেন্ট হওয়ায় তার পক্ষে এ তথ্য সংগ্রহ করা সহজ হবে বলে তাকে দেয়া হয় মূল দায়িত্ব। যদি তিনি অভিযুক্ত প্রমাণিত হন তাহলে তার সর্বোচ্চ ২৫ বছরের সাজা হতে পারে। তবে তারা বিরোধী দলের কোন নেতা বা নেত্রীর তথ্য সংগ্রহ করছিলেন তা স্পষ্ট করে বলা হয় নি। তবে এতটুকু ইঙ্গিত দেয়া হয়েছে, তিনি পুরুষ বা নারী হতে পারেন।মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








