Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

এবার ছেলের মা হলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ

অনলাইন ডেস্ক পঠিত: 122 বার

প্রকাশিত: January 19, 2019 | 11:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক ছেলে সন্তানের মা হলেন। বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।
ক্যামডেন নিউ জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এই এমপি বৃহস্পতিবার সকালে রয়্যাল ফ্রি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে নেতৃত্বাধীন সরকারের বেক্সিট ইস্যুতে ভোটাভুটিতে অংশ নিতে সন্তানের জন্মদান পিছিয়ে দিয়েছিলেন টিউলিপ। মঙ্গলবার ব্রেক্সিট চুক্তির বিপক্ষে ভোট দিতে হুইল চেয়ারে করে হাউস অব কমন্সে যান তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে টিউলিপ ছেলে সন্তানের মা হন। নতুন এই সন্তানের নাম রাখা হয়েছে রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি।

সন্তানের জন্মের পর টিউলিপ সিদ্দিক ও তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সি হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা রয়্যাল ফ্রি হাসপাতালের চিকিৎসক, নার্স, ধাত্রী ও অন্যান্য কর্মীদের সাহসী কাজ এবং আমাদের সন্তানকে সুন্দরভাবে দেখাশোনা করার জন্য তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি টিউলিপ সিদ্দিক দম্পতির দ্বিতীয় সন্তান। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের এক কন্যা সন্তান কোল আলো করে তাদের। 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV