এভারেস্টের পথ দেখাবে গুগল
বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের পথ দেখা যাবে গুগলের জনপ্রিয় অনলাইন মানচিত্র সেবা গুগল স্ট্রিট ভিউয়ের মাধ্যমে। এভারেস্ট বেস ক্যাম্পের পাশাপাশি দক্ষিণ আমেরিকার অ্যাকোনগুয়া, আফ্রিকার কিলিমানজারোসহ ইউরোপের মাউন্ট এলবার্স শৃঙ্গও দেখা যাবে এ মাধ্যমে। নতুন এ সুবিধা চালুর ফলে যে কেউ ইচ্ছে করলেই এসব পর্বতশৃঙ্গের বেস ক্যাম্পসহ অন্যান্য পথের তথ্য জানতে পারবেন। কম্পিউটারের পাশাপাশি মুঠোফানের মাধ্যমেও পাওয়া যাবে এই সেবা।
এত দিন ধরে এ সুবিধা না থাকলেও এবার বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে চারটি পর্বতের ছবি দেখতে পাবেন ব্যবহারকারীরা। গুগল স্ট্রিট ভিউতে এ সুবিধা যুক্ত করতে নিজেদের অভিযাত্রী দল এসব পর্বতশৃঙ্গে পাঠায় গুগল, যাদের তোলা ছবি ও তথ্য দিয়ে এসব পর্বতের পথচিত্র তৈরি করা হয়।
গুগল স্ট্রিট ভিউয়ের মুখপাত্র ড্যান ফ্রেডিনবার্গ জানান, ‘ব্যবহারকারীদের সুবিধার্থেই আমরা গুগল স্ট্রিট ভিউতে এ সুবিধা যুক্ত করলাম। এখন সরাসরি না গিয়েও ভার্চুয়াল পদ্ধতিতে অনেকেই এসব পর্বত জয় করতে পারবেন।’ তবে এসব ছবি তুলতে গিয়ে গুগলের অভিযাত্রী দলকে নানা ধরনের সমস্যায় পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এভারেস্টে গুগলের এমন সুবিধাকে সাধুবাদ জানান প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এর ফলে এক ধাপ এগিয়ে গেল গুগল।—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








