Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

এভারেস্ট চূড়া জয় করতে চান! লাগবে ৫০ হাজার ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: May 20, 2013 | 1:48 PM

ডেস্ক: হতে পারে এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। তাই বলে শুধু প্রশিক্ষিত পর্বতারোহীরা ছাড়া সাধারণ মানুষ যাদের পাহাড় চড়ার শখ রয়েছে তারা এভারেস্ট চূড়া জয় করতে পারবেন না, সেটা কেমন দেখায়! তাই এভারেস্টে গেলেই এখন দেখা মিলবে বহু বেস ক্যাম্পের যেখানে পর্বতারোহীদের সঙ্গে সহাবস্থান করছেন আগ্রহী বহু পর্যটক। তারাও এভারেস্টের চূড়ায় যাচ্ছেন। তাদের এ আকাক্সক্ষা পূরণে অদম্য সাহসী গাইডরা মুখ্য ভূমিকা রাখছেন। আর এ শখ পূরণের সুযোগও রেখেছে কর্তৃপক্ষ। ৫০ হাজার ডলার দিয়ে পাওয়া যায় অনুমতিপত্র ও ২৯ হাজার ২৯ ফুট উঁচু এভারেস্ট আরোহনের যাবতীয় সরঞ্জাম। তাই ভিড় সামলানোই যেন দায় হয়ে পড়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি পয়েন্টের চূড়ায় দেখা যাচ্ছে বহু মানুষকে। কখনো কখনো চূড়ায় দেখা যায় একই সঙ্গে ২০০ জন শখের পর্বতারোহীকে। তারা সবাই চান শীর্ষ চূড়াটি জয়ের স্বাদ নিতে। এর চরম মূল্যও দিতে হচ্ছে। প্রাণহানির সংখ্যা তাই তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ১৯৫৩ সালে হিলারি ও তেনজিং যে যাত্রা শুরু করেছিলেন, সে পথে পা বাড়িয়েছেন হাজারো দুঃসাহসী অভিযাত্রিক। এরপর ১০ হাজার মানুষ এভারেস্ট জয়ের চেষ্টা করেছেন। এর মধ্যে সফল হয়েছেন মাত্র ২,৫০০ পর্বতারোহী। ট্যুর অপারেটরগুলো সার্বক্ষণিক সহায়তা দেয়ার মাধ্যমে আরও উপভোগ্য ও সহজ করে তুলেছে এভারেস্ট যাত্রাকে। নেপালের কয়েকজন কর্মকর্তা জানালেন, প্রায় ২০০ মানুষ এ সপ্তাহান্তে এভারেস্ট চূড়া জয় করতে যাত্রা শুরু করবেন।মানবজমিন
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV