Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: March 20, 2012 | 6:18 PM

 

সামন হোসেন: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক ফাইনালে বাংলাদেশ। ১৪ই জানুয়ারির পুনরাবৃত্তি ঘটালো বাংলাদেশ। সেই শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠলো তারা। স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে হেড টু হেডে ভারতকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। ৫৯ রানের অনবদ্য ইনিংস খেলে নিজের ২৪তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন তামিম। তামিমের মতো পাল্লা দিয়ে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিবও। যদিও এই দু’জনকে ছাপিয়ে দলকে জয়ে এনে দিয়েছেন নাসির-মাহমুদুল্লাহ। ম্যাচের ৩৮তম ওভারে দিলশানকে চার মেরে জয় নিশ্চিত করেন নাসির। আগের দুই ম্যাচে না পারলেও এই ম্যাচে ৩৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাসির। ১৭ বল হাতে রেখেই ২১২ রানের টার্গেটে পৌঁছে যায় স্বাগতিকরা।
বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫০ ওভারে ২৩৩ রানের টার্গেট ৪০ ওভারে হয়ে যায় ২১২। ওভার প্রতি ৪.৬-এর টার্গেট দাঁড়ায় ৫.৩। এতেই ধসে পড়লো বাংলাদেশের টপঅর্ডার। ওভারপ্রতি সাড়ে পাঁচ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে বিদায় নিলেন নাজিমউদ্দিন (৬)। ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা জহুরুলও বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না।

 

২ রান করে অযথা শট খেলতে গিয়ে লাকমলের বলে কাপুগেদারার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। ৪০ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। কুলাসেকারার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক মুশফিক। অন্যপ্রান্তে সঙ্গী হারিয়েও জন্মদিনে দাপুটে ছিলেন তামিম। চতুর্থ উইকেটে সাকিবকে সঙ্গে নিয়ে ৮৬ রানের জুুটি জয়ের ভিত গড়ে দেন। ২৩তম জন্মদিনে টানা তৃতীয় হাফ সেঞ্চুরি করেন তামিম। ৫৬ বলে ৯ চারে ৫৯ রান করে আউট হন এই ওপেনার। এছাড়া প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৬৪ এবং ভারতের বিরুদ্ধে ৭০ রান করেছিলেন তিনি। একই সঙ্গে টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বাধিক ১৯৩ রান করে বোর্ড প্রেসিডেন্টের উপেক্ষারও জবাব দিলেন তামিম। এর আগেও ২০০৮ সালের ২০তম জন্মদিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রান করে জয়ে অবদান রেখেছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তামিমের বিদায়ে একটুও দমে যাননি সাকিব। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৪তম এবং আসরে দ্বিতীয় হাফ সেঞ্চুরি। ৪৩ বলে ৬ চারে হাফ  সেঞ্চুরি পূর্ণ করেন সদ্য বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব হারানো সাকিব।  সেনানায়েকের বলে ৫৬ রান করে আবারও আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন তিনি। সাকিবের এ আউটে ভড়কে যাননি নাসির। মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন নাসির হোসেন। অপরাজিত থাকেন ৩৬ রানে। আর মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৩২ রানে।
চলতি এ আসরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জয় পেলেও শ্রীলঙ্কার ঝুলিতে নেই কোন পয়েন্ট। দু’টি ম্যাচেই হেরেছে তারা। গতকাল শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে মাহেলা জয়াবর্ধনের দল। টস হেরে আগে ব্যাট করতে আসে মাঠে। ব্যাট হাতে মাঠে নেমেই নাজমুল হোসেনের তোপের মুখে পড়েন লঙ্কানরা। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে জয়াবর্ধনেকে সরাসরি বোল্ড করে উইকেট উৎসব শুরু করেন নাজমুল। লঙ্কানদের স্কোর ৩২ রানে যেতেই টপ অর্ডারের আরও দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন এই পেসার। তবে টপঅর্ডারদের আসা-যাওয়ার মিছিল কিছুটা হলেও রোধ করেছিলেন কাপুগেদেরা ও থিরিমান্নে জুটি। তারা ৮৮ রানের পার্টনারশিপ উপহার দেন দলকে। থিরিমান্নে ৪৮ রানে ফিরে গেলেও কাপুগেদেরা দুই বছর পর তুলে নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি (৬২)। এ দু’জনই স্পিনার আবদুর রাজ্জাকের শিকার। মিডলঅর্ডারের আরেক ব্যাটসম্যান উপুল থারাঙ্গার ৪৮ রানের কল্যাণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। নাজমুল ৮ ওভার বল করে ৩২ রানে তুলে নেন ৩ উইকেট। রাজ্জাক ও সাকিব পেয়েছেন দু’টি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান।  মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV