Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ওকলাহোমার টর্নেডো দুর্গতদের পাশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: May 27, 2013 | 5:34 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার ওকলাহোমায় টর্নেডোতে লন্ডভন্ড হওয়া এলাকা পরিদর্শন                                             মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার ওকলাহোমায় টর্নেডোতে লন্ডভন্ড হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত লোকজনকে সান্ত্ব্তনা দেন -ছবি: এএফপি I ওকলাহোমার টর্নেডো-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুর্গত ব্যক্তিদের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘আপনারা একা নন।’ ওবামা বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। আনাচে-কানাচের সব মার্কিনি আপনাদের জন্য প্রার্থনা করছে।’ টর্নেডোর ছোবলে একটি স্কুলের সাত শিক্ষার্থী মারা গেছে। ওবামা সেই স্কুলটিও পরিদর্শন করেছেন। গত সপ্তাহে ওকলাহোমার শহরতলি মুরে টর্নেডোর আঘাতে ২৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩৭৭ জন। ধ্বংস হয়ে যায় অন্তত এক হাজার ২০০ ঘরবাড়ি। প্রায় ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এ তাণ্ডবে। আর্থিক হিসাবে ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে ওবামা বলেন, এখানকার মানুষ খুবই শক্ত মনোবলের। তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাদের সাহায্য দরকার। দুর্গত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি স্থানের মার্কিনিরা আপনাদের জন্য প্রার্থনা করছে। তারা আপনাদের কথা ভাবছে, আপনাদের পাশে দাঁড়াতে চায়। আমি এখানে কেবল একজন বার্তাবাহক হয়ে এসেছি। আমি আপনাদের এটাই পরিষ্কার করতে চাই, আপনারা একা নন।’  বিবিসি।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV