Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ওবামার কলারে লিপস্টিকের দাগ এবং…

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: May 29, 2013 | 10:19 AM

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বরাবরই তার রসিকতাবোধের জন্য বিশেষভাবে পরিচিত। বিশ্বের সমস্ত দায়িত্বের বোঝা যার কাঁধে, তিনিও যে একজন রক্তমাংসে গড়া সাধারণ মানুষ ও সব অহঙ্কারের উর্ধ্বে সেটা আরও একবার প্রমাণ করলেন। এশিয়ান অ্যামেরিকান প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন ওবামা। সেখানে তার শার্টের কলারে লিপস্টিকের দাগ নিয়ে বেশ খানিকটা মজা করলেন। লিপস্টিকের দাগের কারণে মিশেলের তোপের মুখে পড়তে চান না বলে যে রসিকতা তিনি করেছেন, তাতে তার এ গুণটির প্রশংসা না করে কেউ পারবেন না। উপস্থিত ৩০০ দর্শককে সম্ভাষণ জানানোর পর তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ভূয়সী প্রশংসা করলেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট বললেন, আমার শার্টের কলারে লিপস্টিকের দাগ সেই উষ্ণতার একটি প্রতীক। তার এ মন্তব্যে হো-হো হেসে ওঠেন সবাই। আর কলারের সে লিপস্টিকের দাগের জন্য তিনি দায়ী করলেন অ্যামেরিকান আইডলের ১১তম সিজনের রানার-আপ হওয়া প্রতিযোগী জেসিকা স্যানচেজ স্যানচেজথের চাচীকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। রসিক ওবামা বলেন, আমাকে বলতে হচ্ছে আমার মনে হয় আমি অপরাধীকে চিনি- কোথায় জেসিকা স্যানচেজ? জেসিকা- না এটা জেসিকা ছিল না। তিনি ছিলেন জেসিকার চাচী। কোথায় তিনি? চাচী, ওইতো ওখানে। এটা দেখুন। এটা দেখুন। সবাই যাতে দেখতে পান সেভাবে কলারে লিপস্টিকের দাগ দেখিয়ে ইশারা করেন ওবামা। ওবামা বলেন, আমি চাই সবাই এ ঘটনার সাক্ষী থাকুক। আমি মিশেলের সঙ্গে ঝামেলায় জড়াতে চাই না। জেসিকার চাচীকে ইঙ্গিত করে ওবামা বলেন, সে কারণেই আমি আপনাকে সবার সামনে ডাকছি।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV