ওবামার মুম্বাই সফরে দৈনিক খরচ হবে ২০ কোটি ডলার
ই উএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুম্বাই সফরকালে যুক্তরাষ্ট্র দিনপ্রতি খরচ করবে প্রায় ২০ কোটি ডলার (ভারতীয় প্রায় ৯শ’ কোটি রুপি)। ওবামার সফরসঙ্গী হিসেবে আছেন তার দেশের ২৫০ শিল্পপতি। খবর পিটিআই অনলাইনের।
মহারাষ্ট্র সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের সফরকালে তার নিরাপত্তা, থাকা ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ২০ কোটি ডলার খরচ করবে।
সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ প্রেসিডেন্টের ভারত সফর দলে প্রায় ৩ হাজার লোক থাকবেন। হোয়াইট হাউস ও নিরাপত্তা সংস্থার বেশ কিছু সদস্য হেলিকপ্টার, একটি জাহাজ এবং উচ্চ প্রযুক্তির নিরাপত্তা সরঞ্জামসহ সপ্তাহ খানেক আগেই মুম্বাই এসে পেঁৗছেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্টের ব্যক্তিগত দেহরক্ষী ছাড়া মার্কিন কর্মকর্তারা সম্ভবত আর কাউকেই অস্ত্র বহন করতে দেবেন না। এদিকে রাজ্য পুলিশ প্রেসিডেন্টের বহরকে পথ দেখিয়ে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে বলে তিনি জানান। এছাড়া রাজ্য সরকার ওবামার মুম্বাই অবস্থানকালে সমুদ্র উপকূল ও আকাশে নিরাপত্তা জোরদার করতে নৌ ও বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট মুম্বাই পেঁৗছানোর সময়ে আধা ঘণ্টার জন্য মুম্বাইয়ের আকাশসীমা বন্ধ করে দেওয়া হবে।
প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামা তাজ হোটেলে অবস্থান করবেন। তাই নিরাপত্তার স্বার্থে হোটেল তাজের আশপাশ থেকে কোলাবোর শিকরা হেলিপ্যাড পর্যন্ত নিরাপত্তা বাহিনী ঘিরে রাখবে। এছাড়া ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভারত সাগরের প্রবেশ পথ একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সব নৌকা নিরাপদ দূরত্বে নোঙর করে রাখা হবে।
মুম্বাই সফরের প্রথম দিনে ওবামা ২৬/১১’র মুম্বাই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি সন্ত্রাসের ওপর বক্তব্য দেবেন বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে কর্মকর্তারা স্বীকার করেছেন, সরু গলির কারণে মনি ভবনে মহাত্মা গান্ধী জাদুঘরে ওবামার নিরাপত্তা নিশ্চিত করা সত্যিই কঠিন হয়ে দাঁড়াবে। মনি ভবনের কিছু স্বেচ্ছাসেবক নিরাপত্তার বাড়াবাড়িতে তাদের অসন্তোষ প্রকাশ করেছে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত