Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ওবামা প্রশাসনের প্রতি মার্কিন সিনেটরদের আহ্বান : সিরীয় বিদ্রোহীদের সরাসরি সহায়তা জোরদার করুন

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: January 23, 2013 | 4:17 PM

আসাদ বিরোধী বিদ্রোহীদের সরাসরি সহায়তা জোরদার করতে ওবামা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররা। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে আশ্রিত সিরীয় শরণার্থীদের ব্যাপারেও নজর দেয়ার আহ্বানও জানিয়েছেন। ম্যাককেইয়ের নেতৃত্বে সম্প্রতি মার্কিন সিনেটরদের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান সফর শেষে ফিরেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ম্যাককেইন সিরীয় বিরোধী নেতা ও শরণার্থীদের কাছ থেকে যেসব তথ্য পেয়েছেন তা জানান। ম্যাককেইন বলেন, মার্কিন সাহায্য ও সমর্থন জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে। বিদ্রোহীরা অস্ত্র ও গোলাবারুদ চেয়েছে। নো ফ্লাই জোন কার্যকর করার আহ্বানও বিরোধী পক্ষ থেকে জানানো হয়েছে। আন্তর্জাতিক চ্যানেলে নয় বরং আমাদের সরকারের মাধ্যমে মানবিক সাহায্য চাওয়া হয়েছে। ওবামা প্রশাসন বর্তমানে সহায়তা করছেন। তবে সরাসরি সিরীয় বিদ্রোহী জোটের মাধ্যমে এই সহায়তার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সিরিয়ার বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীদের বেশ কয়েকটি অবস্থানে গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী।
দেশব্যাপী বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে রাজধানী দামেস্কের দক্ষিণে দারাইয়া ও মোয়াদামিয়াত আশ-শাম এবং ইয়ালদা ও বেইত সাহেম শহরের কয়েকটি অবস্থানে গোলাবর্ষণ তারই অংশ।
এদিকে, রাজধানীর ইয়ারমুক শরণার্থী শিবিরে আজ আবার বিদ্রোহীদের সঙ্গে ফিলিস্তিনি উদ্বাস্তুদের সংঘর্ষ হয়েছে। তবে, হতাহতের ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। সেখানে ফিলিস্তিনি জনপ্রিয় প্রতিরোধ আন্দোলনের সদস্যদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। শরণার্থী শিবিরে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এছাড়া, সিরিয়ার আলেপ্পো ও হোমস শহরেও সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। এতে বিদ্রোহী শিবির ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
অন্যদিকে, সোমবার হামা প্রদেশে গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ অবস্থায় সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ফাহাদ জাসেম আল-ফ্রেজি বলেছেন, বিদেশি মদতপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে বিজয় অর্জন এবং সিরিয়া-বিরোধী যে ষড়যন্ত্র চলছে তা বন্ধ না হওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত থাকবে।রয়টার্স, ভোয়া, বিবিসি/আমার দেশ
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV