ওবামা-সারা প্যালিন দূর সম্পর্কের কাজিন
|
ই উএসএনিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, আলাস্কার সাবেক গভর্নর সারাহ প্যালিন ও রেডিও উপস্থাপক রাশ লিমবাঘের দূর সম্পর্কের কাজিন। পারিবারিক ইতিহাসের ওয়েবসাইট অ্যানসেস্টরি ডটকম এ খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক অ্যানসেস্টরি ডটকমের উদ্ভববিজ্ঞানীরা বলছেন, ওবামা এবং সারাহ প্যালিন একে অপরের ‘১০ম কাজিন’ এবং এদের দু’জনেরই পূর্বপূরুষ জন স্মিথ নামের এক পাস্তুর
(ভিন্ন মতাবলম্বী গির্জার যাজক)। তিনি ১৭শ’ শতাব্দীতে ম্যাসাচুসেটসে বসবাস শুরু করেছিলেন। প্রেসিডেন্ট ওবামা মায়ের দিক থেকে স্মিথের সঙ্গে সম্পর্কিত। সারাহ প্যালিনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে অ্যানসেস্টরি ডটকমের অ্যানাসথেশিয়া টেলার বলেছেন। প্রেসিডেন্ট ওবামার তীব্র সমালোচক রেডিও উপস্থাপক রাশ লিমবাঘেরও পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনিও ওবামার ‘১০ম কাজিন’। দু’জনেরই পূর্বপূরুষ ছিলেন রিচমন্ড টেরেল। ভার্জিনিয়ার বিশাল ভূসম্পত্তির অধিপতি টেরেল ১৭শ’ শতাব্দীর মধ্যভাগে আমেরিকায় বসবাস শুরু করেছিলেন। টেলার বলেছেন, অ্যানসেস্টরি ডটকম এ তিনজনেরই পারিবারিক বৃক্ষ (ফ্যামিলি ট্রি) পরীক্ষা করেছে। এর মাধ্যমে তাদের পারিবারিক ইতিহাসের অতীত ঘেঁটে ডাকনাম এবং অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেছেন, রাজনৈতিক পরিমণ্ডলের বিভিন্ন শাখায় একই পরিবারের সদস্যদের উপস্থিতি অস্বাভাবিক কোন বিষয় নয়। অ্যানসেস্টরি ডটকম এর আগে জানিয়েছিল, সারাহ প্যালিনের আত্মীয় সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও প্রেসিডেন্ট ওবামা।
|
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








