ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্সের ১০ বছর
ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ১০ বছর পূর্ণ করেছে। অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স ব্রাউজার চালু হয় ২০০৪ সালের ৯ নভেম্বর। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ব্রাউজার গুগল ক্রোম ও মাইক্রোসফটের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরারের পরেই জনপ্রিয়তার তালিকায় রয়েছে ফায়ারফক্সের নাম। তবে মজিলা ফায়ারফক্সই একমাত্র ব্রাউজার, যেটির প্রোগ্রামিং সংকেত উন্মুক্ত। এ ছাড়া রয়েছে দারুণ সব কাজের বাড়তি প্রোগ্রাম (অ্যাড-অন্স)।
মজিলার শীর্ষ এক কর্মকর্তা জানান, ‘ওয়েব হবে সবার জন্য উন্মুক্ত’—এমন চিন্তা থেকে কাজ করে যাচ্ছে মজিলা ফাউন্ডেশন; যেখানে সবার অধিকার থাকবে ওয়েবের সব তথ্যকে নিজের মতো কাজে লাগানো এবং ওয়েবের উন্নতি সাধন করা। মজিলা এবং বিশ্বব্যাপী মজিলার সব স্বেচ্ছাসেবক একযোগে কাজ করে যাচ্ছেন ওয়েবকে আরও সমৃদ্ধিশালী ও সুরক্ষিত করার জন্য। যাতে ওয়েবের একজন ব্যবহারকারী ওয়েব থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি যেন তাঁর ব্যক্তিগত তথ্যকেও নিরাপদ রাখতে পারেন।’
মজিলা ফাউন্ডেশন ২০০৪ সালে ফায়ারফক্স চালুর আগেই ১৫ জুন চালু করে অ্যাড-অন্স গ্যালারি। ২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ফায়ারফক্স নামানো হয়েছে ৫০ কোটি বার। এ ছাড়া একই বছরে প্রকাশিত মজিলার ৩.০ সংস্করণটি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ লাখ বার ডাউনলোড হয়ে জায়গা করে নেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। ২০১১ সালে ফায়ারফক্স প্রথমবারের মতো চালু করে ‘ডু নট ট্র্যাক’ নামের বিশেষ সুবিধা। পরবর্তী সময়ে মোবাইলের জন্য বিশেষ সংস্করণের পাশাপাশি ১০টি ভাষায় চালু হয় ফায়ারফক্স। ২০১২ সালের ২৬ জুন পর্যন্ত ফায়ারফক্স অ্যাড-অন্স ডাউনলোড হয় ৩০০ কোটি। বর্তমানে অ্যাড-অনস গ্যালারিতে অ্যাড-অন্স রয়েছে প্রায় ১৭ হাজার।
বর্তমানে সারা বিশ্বে ফায়ারফক্স ব্যবহারকারীর সংখ্যা ৪৫ কোটি ছাড়িয়েছে। পুরো ব্রাউজারের প্রায় ৪০ ভাগ প্রোগ্রামিং কোড লিখে চলেছেন স্বেচ্ছাসেবকেরা। ৭৫টি ভাষায় ব্যবহার করা যাচ্ছে ফায়ারফক্স। সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ফায়ারফক্সের ১০ বছর পূর্তি। এ আয়োজনের নানা বিষয় জানা যাবে #ChooseIndependent, #fx10 ও #Firefox10 অনুসরণ করে। বিস্তারিত:www.firefox10.org।
—ফায়ারফক্স ব্লগ ও ম্যাশএবল অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








