Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ওয়াভি কিনে নিল গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: May 3, 2013 | 5:02 PM

গুগলে যুক্ত হলো ওয়াভি                                            গুগলে যুক্ত হলো ওয়াভি I

সংবাদের সারসংক্ষেপ করে দেখানোর বিশেষ জনপ্রিয় সেবা ‘ওয়াভি’ (https://wavii.com) কিনে নিয়েছে গুগল। বিশ্বখ্যাত এই সার্চ ইঞ্জিন সম্প্রতি প্রায় তিন কোটি ডলারের বিনিময়ে ওয়াভি কিনে নেয় বলে জানা গেছে। তবে গুগল কিংবা ওয়াভি কেউই আনুষ্ঠানিকভাবে অর্থের বিষয়ে কিছু জানায়নি। গত বছর চালু হওয়া কাস্টমাইজড নিউজ ফিড সুবিধার ওয়াভি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। আর তাই গুগল ওয়াভি কিনতে আগ্রহী হয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এর আগে ইয়াহু একই ধররে সুবিধা প্রদানকারী সেবা ‘সামলি’ কিনে নেয়। ওয়াভির মতো সামলিও খবরের সারসংক্ষেপ দেখানোর সেবা। এ ছাড়া গুগল ছাড়াও ওয়াভিকে কেনার তালিকায় ছিল অ্যাপলের নাম। অ্যাপলের জনপ্রিয় ব্যক্তিগত সহকারী সেবা ‘সিরি’র সঙ্গে ওয়াভিকে যুক্ত করে নতুন একধরনের সেবা দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল অ্যাপল। তবে এ ক্ষেত্রে এগিয়ে গেল গুগল। মূলত প্রযুক্তির বাজারে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে প্রতিনিয়তই নানা ধরনের কাজ করে যাচ্ছে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে বিভিন্ন ধরনের জনপ্রিয় সেবাগুলোকে অধিগ্রহণ করে ব্যবহারকারীদের আরও উন্নত সেবা দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে গুগলের এমন উদ্যোগ, যা তথ্য খোঁজার সুবিধাকে আরও উন্নত করার পাশাপাশি গুগলের সামাজিক যোগাযোগের সেবা গুগল প্লাসে ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। গুগলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি ওয়াভির প্রধান নির্বাহী আদ্রিয়ার আউন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য একটি দারুণ অধ্যায়। আশা করছি, গুগলের সঙ্গে এ যুক্ত হওয়া ব্যবহারকারীদের সত্যিকার অর্থেই দারুণ কিছু দেবে।’ বর্তমানে ওয়াভির ওয়েবসাইটেও গুগলের সঙ্গে যুক্ত হওয়ার তথ্য প্রদর্শন করা হচ্ছে। —বিবিসি ও টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV