Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে মিটিং আছে, তবে মিটিং এ পদ্মা সেতু নিয়ে কোন আলোচনা হবে না : ওয়াশিংটনে অর্থমন্ত্রী মুহিত

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: February 26, 2013 | 11:59 PM

আবদুস সাত্তার, ইউএসএ নিউজ অনলাইন : ওয়াশিংটনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবারো বলেছেন পদ্মা সেতু প্রকল্পে আমরা এক টাকাও নেব না ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে আমার মিটিং আছে, তবে মিটিং এ পদ্মা সেতু নিয়ে কোন আলোচনা হবে না। বিমান বন্দরে তিনি এ প্রতিনিধিকে একথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্থানীয় সময় আজ ২৬ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকাল ৩:১০ মিনিটে ওয়াশিংটনের ডালাস ইন্টারন্যাশনাল বিমান বন্দরে এসে পৌছেন। তার সফর সঙ্গী ছিলেন ডেপুটি সেক্রেটারী শাহরিয়ার কবির ছিদ্দিকি। বিমান বন্দরে মন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদের সহ ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তারা। পদ্মা সেতুর জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে এই ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি তো আগেই বলেছি আমরা এক টাকাও নিব না ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জাইকা সহ যে তিনটা প্রতিষ্ঠান আছে তারাও থাকবে না। তবে পদ্মা সেতু অবশ্যই হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ওয়াশিংটন সফরের উদ্দেশ্য সম্পর্কে এ প্রতিনিধিকে বলেন, আমার মিটিং আছে ওয়ার্ল্ড ব্যাংক এর সাথে, তবে অন্য ব্যাপারে। এই মিটিং এ পদ্মা সেতু নিয়ে কোন আলোচনা হবে না। তারপর স্টেট ডিপাটমেন্টের সাথেও মিটিং আছে। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে রাজাকারের ফাঁসির দাবি ও জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে অর্থ মন্ত্রী বলেন, ফাঁসি তো অবশ্যই হবে। আর জামায়াতের নিবন্ধন  বাতিলের বিষয়টি সময়ের ব্যাপার। এরাই ১৯৭১ সালে আমাদের দেশে ধর্ষণ, লুন্ঠন, হত্যা সহ সব কাজগুলো করেছে। এখন আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তিনি বলেন আমি শাহবাগের নতুন প্রজন্মের সাথে আছি। ৪২ বছর পর আবার দেশ জেগে ওঠেছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV