Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

কমান্ডার নূর নবীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তাৎক্ষণিক শোক সভা : আজ শুক্রবার প্রত্যেক মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া-মাহফিল আয়োজন করার আহ্বান ড. সিদ্দিকের

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: June 28, 2019 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষনিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ১২টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান আজ শুক্রবার প্রত্যেক মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শামসুদ্দিন আজাদ, মহিউদ্দিন দেওয়ান, ডা. মাসিদুল হাসান, হাজী এনাম, শাহানারা রহমান ও ইমদাদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম।

সভাপতি ড. সিদ্দিক তার বক্তব্যে মরহুমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নূরনবী যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের একজন অভিভাবক ছিলেন তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয়। দীর্ঘ ৪০ বছর প্রবাস জীবনে পরিবারের কথা চিন্তা না করে শুধু দলের কথা চিন্তা করছেন। এসময় গোলাম মাওলা, আব্দুল হামিদ, সরাফ সরকার, আইয়ুব আলী, নজরুল ইসলাম ও মোর্শেদা জামানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, কমান্ডার নূরনবী সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডিতে আহম্মদ মেডিকেল সেন্টারে মারা যান। তিনি ক্যান্সারে ভুগছিলেন। স্বাধীনতা যুদ্ধকালে তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, পাঁচপুত্র, পাঁচ মেয়ে, নাতি-নাতনি এবং আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV