Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

কম্পিউটারের দেখভাল করবে সফটওয়্যার

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: June 4, 2013 | 12:05 AM

কম্পিউটারের সব সমস্যা দেখাশোনার এবং সেসব ঠিক করে দেওয়ার ক্ষেত্রে দারুণ একটি সফটওয়্যার হচ্ছে  টিউনআপ ইউটিলিটি। কম্পিউটারের বিভিন্ন সমস্যা খুঁজে তা সমাধানের নির্দেশ দিলে সফটওয়্যারটি নিজে নিজেই সমাধান করে দেবে। এটি ব্যবহারে একই সঙ্গে কম্পিউটারের যাবতীয় সমস্যা দূর হবে এবং সব কাজের গতি বৃদ্ধি পাবে।
সফটওয়্যারটি www.tune-up.com/download ওয়েবসাইট থেকে সর্বশেষ সংস্করণ নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এটি বিনা মূল্যে পাওয়া যাবে না, তাই সফটওয়্যারটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে কিনে নিতে হবে।
ইনস্টল  শেষে 1-Click Maintenance চালু হবে। Start analysis now চেপে এটি চালু করুন। কিছুক্ষণ অপেক্ষা করে Run maintenance চাপলে প্রাথমিক অবস্থায় এটি আগে থেকে নির্দেশিত এবং চিহ্নিত সমস্যা সমাধান করবে। এবার ডেস্কটপের Tune up Utilities 2013 চেপে স্টার্ট সেন্টার চালু করুন। এখানে Status & recommendations ট্যাব থেকে Increase Performance, Fix problems, System protection-এ পরিবর্তন এনে কম্পিউটার বিভিন্ন গতি বৃদ্ধি, সমস্যা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়। Optimize computer থেকে Disable programs খুলুন। খেয়াল করুন এখানে কম্পিউটার চালু হওয়া, অপারেশন এবং কম্পিউটার বন্ধ হওয়া চিত্র আলাদা তিনটি রেখার মাধ্যমে বোঝানো হয়েছে। এখন ডানের যেকোনো ইনস্টল থাকা প্রোগ্রামে নির্বাচন করলে রেখা তিনটির চিত্রের পরিবর্তন হবে। নির্বাচিত যে প্রোগ্রামের রেখা বেশি দেখাবে সেটি নির্বাচন করে এন্টার চাপুন অথবা ডান ক্লিক করে Disabled করে দিন। এভাবে চালু থাকা প্রোগ্রামকে নিষ্ক্রিয় করে দিলে অযথা সিস্টেমের খালি জায়গা দখল না করে কম্পিউটার চালু-বন্ধ এবং অন্যান্য অপারেশন দ্রুত হতে সহায়তা করবে। পরে ওই প্রোগ্রাম চালু করলে সেটার কাজ করা যাবে, কিন্তু অযথা সিস্টেমের জায়গা দখল করবে না। এভাবে বাকি কাজগুলো সম্পন্ন করুন। এখানের তালিকায় থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে কম্পিউটারের অপারেশন দ্রুত করানো যাবে। তাই Optimize registry and performance বিভাগ থেকে clean registry, defragment registry, defragment hard disk চেপে সিস্টেমের রেজিস্ট্রির গতি বাড়ানো যায়। Fix problems ট্যাব চেপে সাধারণ সমস্যা এবং হার্ডডিস্কের সমস্যার সমাধান আনা যায়। ল্যাপটপ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধা আছে টিউনআপ ইউটিলিটিতে। PC optimization mode বিভাগের Economy এবং Turbo মুড ব্যবহার করে ল্যাপটপের ব্যাটারির দীর্ঘক্ষণ ধরে রাখার ব্যবস্থা করা যায়। —মো. রাকিবুল হাসান/প্রথম আলো

ট্যাগ:
Situs Streaming JAV